News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়পাথরি ওষুধের দোকানে দুষ্কৃতিকারীদের তাণ্ডব
Image

বড়পাথরি ওষুধের দোকানে দুষ্কৃতিকারীদের তাণ্ডব

শান্তিরবাজার, ৬ এপ্রিল (হি. স.) : রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা ঔষুধের দোকানে তান্ডব চালিয়েছে। শুধু তাই নয়, গ্রামীণ ব্যাঙ্কেও লুটপাটের চেষ্টা করেছে দুষ্কৃতিকারীরা, এমনও অভিযোগ উঠেছে। ওই ঘটনায় দক্ষিণ ত্রিপুরা জেলায় বিলোনিয়া বড়পাথরি এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। রাধা গোবিন্দ হোমিও হলের মালিক গোপাল চৌধুরী থানায় দুষ্কৃতিদের নাম দিয়ে মামলা করেছেন। তাঁর অভিযোগ, বিপ্লব সরকার ও তাঁর সাগরেদদের যন্ত্রনায় অতিষ্ঠ বড়পাথরি বাজারের ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকালে ঔষুধের দোকান খুলতে গিয়ে ভাংচুরের বিষয়টি প্রত্যক্ষ করেন রাধা গোবিন্দ হোমিও হলের মালিক গোপাল চৌধুরী। সিসিটিভি ফুটেজ দেখে তিনি দুষ্কৃতিদের চিহ্নিত করেছেন। তিনি জানান, গতকাল রাতে স্থানীয় বিপ্লব সরকার ও সাগরেদরা মিলে দোকানে ভাংচুর করেছেন। এছাড়া, পাশেই স্টেট ব্যাঙ্কের ব্যানার ছিড়ে ফেলেছেন। গ্রামীণ ব্যাঙ্কেও লুটপাট চালানোর চেষ্টা করেছেন। শুধু তাই নয়, সিসি ক্যামেরা ভাংচুর করেছে। তিনি বলেন, ওই দুষ্কৃতিদের যন্ত্রনায় বাজার ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। অথচ, শাসক দলের মদতে তাঁদের কোনভাবেই থামানো যাচ্ছে না।

তিনি বলেন, খবর পেয়ে পিআর বাড়ি থানার পুলিশ এসেছে এবং যাবতীয় ঘটনা লিপিবদ্ধ করে নিয়ে গেছে। এই ঘটনায় থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করেছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে সন্ত্রাস বন্ধে প্রয়াস নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। 

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top