নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী রাজ্য বিদ্যুৎ নিগম এবং দপ্তর পেয়েছে ৮৩ নম্বর৷ এই ক্ষেত্রে আরোও ১৭ যোগ করতে হবে৷ সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করতে হবে কর্মচারীদের৷ প্রজ্ঞাভবনে আয়োজিত পর্যালোচনা বৈঠকের পৌরহিত্য করে বলেন মন্ত্রী রতন লাল নাথ৷নীতী আয়োগের রিপোর্ট অনুযায়ী অন্ধ্রপ্রদেশ পেয়েছে ১০০ নম্বর৷ উৎপাদন ও ব্যয় বৃদ্ধিতে ৯৯ নম্বর পেয়ে প্রথম ত্রিপুরা৷ আত্ম তুষ্টির কোন জায়গা নেই৷ বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তর ও বিদ্যুৎ নিগমের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়৷ প্রজ্ঞাভবনে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকের পৌরহিত্য করে বলেন মন্ত্রী রতন লাল নাথ৷ উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব ব্রীজেশ পান্ডে, বিদ্যুৎ নিগমের এমডি দেবাশিস সরকার সহ অন্যান্যরা৷ রাজ্যের বিভিন্ন স্থান থেকে আধিকারিকেরা এই পর্যালোচনা বৈঠকে অংশ নেন৷ উপর থেকে নীচ পর্যন্ত সকলকে একত্রিত হয়ে এই সফলতা আনতে হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ৷ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কোন ইঞ্জিনিয়ার তার ষ্টেশন ছাড়তে পারবে না৷ কারন এই সময়ে ঝড়ে বৃষ্টির প্রকোপ বেশী থাকে৷ তাই পরিষেবা স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী৷

বিদ্যুতের উৎপাদন ও ব্যয় বৃদ্ধিতে ৯৯ নম্বর পেয়ে দেশে প্রথম স্থান ত্রিপুরার
Releated Posts
কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার
আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…
খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের
আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা…
মানশ্রীর চিকিৎসার সহায়তায় ত্রিপুরায় পৌঁছালেন সমাজসেবী হুসেন মনসুরি
আগরতলা, ১১ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ত্রিপুরায় পৌঁছালেন বিশিষ্ট সমাজসেবী হুসেন মনসুরি। এক মানবিক উদ্যোগকে সামনে রেখে…
বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান
ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…


















