নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ ভেটেরিনারি কলেজে ডিজিট্যাল ক্লাস রুম চালু করা হবে৷ বৃহস্পতিবার ভেটেরিনারি কলেজ পরিদর্শনে গিয়ে একথা জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস৷প্রাণী সম্পদ, মৎস্য সহ অন্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পর পর্যালোচনা বৈঠকের পাশাপাশি বিভিন্ন অফিস পরিদর্শনও করছেন মন্ত্রী সুধাংশু দাস৷ বৃহস্পতিবার পরিদর্শন করেন ভেটেরিনারি কলেজ৷ পরিদর্শনের সময় উনার সঙ্গে ছিলেন সচিব, অধিকর্তা সহ অন্যরা৷ কলেজে মন্ত্রী কথা বলেন ফ্যাকাল্টি, পড়ুয়াদের সঙ্গেও৷ আলোচনায় উঠে আসে কলেজের পরিকাঠামো সহ বিভিন্ন সমস্যার কথা৷ এনিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ডিজিট্যাল ক্লাসরুম চালুর দাবি উঠেছে৷ আগামী দিনে তা চালুর আস্বাস দেন মন্ত্রী৷ অন্যান্য সমস্যাগুলিও সমাধান করা হবে৷ রাজ্যের কৃষকদের কাছে উপযুক্ত ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্যে , রোগ মুক্ত প্রানির সংখ্যা বাড়ানো যাতে যায় সেজন্য কাজ করা হবে৷পাশাপাশি মন্ত্রী এদিন আরও জানান, এই কলেজে ভাল ব্যবস্থাপনা আছে৷ আগামী দিনে অনেক কিছু হবে৷

ভেটেরিনারি কলেজে ডিজিট্যাল ক্লাস রুম চালু করা হবে ঃ মন্ত্রী সুধাংশু দাস
Releated Posts
কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার
আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…
খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের
আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা…
মানশ্রীর চিকিৎসার সহায়তায় ত্রিপুরায় পৌঁছালেন সমাজসেবী হুসেন মনসুরি
আগরতলা, ১১ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ত্রিপুরায় পৌঁছালেন বিশিষ্ট সমাজসেবী হুসেন মনসুরি। এক মানবিক উদ্যোগকে সামনে রেখে…
বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান
ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…


















