News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৮ বছর যাবত স্বামীর নির্যাতনে অতিষ্ট গৃহবধূ পুলিশের দ্বারস্থ
Image

১৮ বছর যাবত স্বামীর নির্যাতনে অতিষ্ট গৃহবধূ পুলিশের দ্বারস্থ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ পারিবারিক সমস্যা ও যৌতুকের জন্য দীর্ঘ ১৮ বছর ধরে স্বামীর হাতে নির্যাতনের শিকার এক গৃহবধূ৷ ঘটনা বিশালগড়ের বাইদ্যারদিঘি ধবজনগর এলাকায়৷ জানা যায় এলাকার বাসিন্দা জামাল হোসেন তার স্ত্রী শিল্পী আক্তারের উপর প্রতিনিয়ত নির্যাতন চালায়৷ স্ত্রী শিল্পী আক্তারের বাম হাত ভেঙ্গে দেয় স্বামী জামাল হোসেন৷ সামাজিক রীতি মেনে বাইদ্যারদিঘি ধবজনগর এলাকার জামাল হোসেন সঙ্গে ১৮ বছর পূর্বে বিয়ে হয় শিল্পী আক্তারের৷ বর্তমানে তাদের একটি কন্যা সন্তান ও দুইটি পুত্র সন্তান রয়েছে৷ সন্তান জন্ম হওয়ার পর শিল্পী আক্তারের উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়৷ বৃহস্পতিবার দুপুরে স্ত্রী শিল্পী আক্তারকে মারধর করে এবং বাম হাত ভেঙ্গে দেয় স্বামী জামাল হোসেন৷ পরবর্তী সময় আক্রান্ত শিল্পী আক্তারের বাপের বাড়ির লোকজন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আক্রান্ত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ পরে বিশালগড় থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে আক্রান্ত শিল্পী আক্তার৷ আক্রান্ত স্ত্রী শিল্পী আক্তার সাংবাদিকদের দ্বারস্থ হয়ে স্বামীর কঠোর শাস্তির দাবি জানান৷

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top