News Flash

Image

আগরতলা প্রেসক্লাবে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ এবার চোরের দল থাবা বসালো আগরতলা প্রেসক্লাবে৷ চুরির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই সাংবাদিক মহলে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ জানা যায় গতকাল রাতে প্রেসক্লাবের আলমারির ভেঙ্গে নগদ ২০০০ টাকা সহ অন্যান্য কিছু সামগ্রী চুরি করে নিয়ে গেছে৷ আগরতলা শহরের প্রাণকেন্দ্র প্রেস ক্লাবের ঘটনা রীতিমতো উদ্বেগ জনক বলে অভিমত ব্যক্ত করেছে বিভিন্ন মহল৷ এই ঘটনার পর রাজধানীর আগরতলা শহর এলাকায় রাত্রে কালীন নিরাপত্তা নিয়ে প্রশ্ণ তুলেছেন অনেকেই৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় বুধবার রাতে আগরতলার প্রেস ক্লাবে থাবা বসায় চোরের দল৷ বৃহস্পিবার নজরে আসে বিসয়টি৷ প্রস্তাবের সম্পাদক রমাকান্ত দে জানান
প্রেস ক্লাবের ভেতরে প্রবেশ করে চোরের দল৷ নগদ ২০০০ টাকা সহ কিছু সামগ্রী নিয়ে যায়৷ বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবের দায়িত্বে থাকা কর্মী এসে দেখেন চুরি হয়েছে ক্লাব ঘরে৷ সাথে সাথে খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায়৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷ প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে জানান, ধারণা করা হচ্ছে এদিন আগে থেকেই চোর সিঁড়ির কক্ষে লুকিয়ে ছিল৷ রাতের বেলা গেস্ট রুমের বাইরে দিয়ে লক করে এই ঘটনা সংগঠিত করেছে৷ তবে যে আলমারি গুলির লক ভেঙেছে তার মধ্যে তেমন কোন মূল্যবান সামগ্রী বা নথিপত্র ছিল না৷ কিন্তু কিছু সামগ্রী এবং নগদ অর্থ নিয়ে গেছে বলে জানান তিনি৷  আগরতলা প্রেসক্লাব এলাকায় রাতে পুলিশে টহল জোরদার করার দাবি উঠেছে৷ এদিকে পুলিশ ঘটনার তথ্য শুরু করলেও এখনো পর্যন্ত চুরির ঘটনায় কাউকে আটক করতে সক্ষম হয়নি৷

Releated Posts

কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার

আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের

আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মানশ্রীর চিকিৎসার সহায়তায় ত্রিপুরায় পৌঁছালেন সমাজসেবী হুসেন মনসুরি

আগরতলা, ১১ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ত্রিপুরায় পৌঁছালেন বিশিষ্ট সমাজসেবী হুসেন মনসুরি। এক মানবিক উদ্যোগকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top