News Flash

  • Home
  • Uncategorized
  • খাবারের সাথে বিষ মিশিয়ে এক ব্যাক্তিকে হত্যা শান্তিরবাজারে, এয়ারপোর্টে গৃহবধূর রহস্য মৃত্যু
Image

খাবারের সাথে বিষ মিশিয়ে এক ব্যাক্তিকে হত্যা শান্তিরবাজারে, এয়ারপোর্টে গৃহবধূর রহস্য মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে শান্তিরবাজারে কলাছড়া এলাকায় নিমাই আচার্য্য নামে এক ব্যক্তিকে হত্যা করল প্রতিবেশীরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যেয় সৃষ্টি হয়েছে৷ এব্যাপারে শান্তির বাজার থানার একটি মামলা দায়ের করা হয়েছে৷
দক্ষিন জেলার শান্তির বাজার থানা এলাকায় কল্যাছড়ায় খাবারের সঙ্গে বিষ মিসিয়ে খাইয়ে এক প্রতিবেশীকে হত্যা করা a17977b3e7e98aba1065708e800b2cebহয়েছে৷ মৃতের নাম নিমাই আচার্য্য৷ অভিযুক্তরা হল দুলাল দাস, নেপাল দাস ও লক্ষী দাস৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ জানা যায়, নিমাই আচার্য্য পেশায় গাড়ি চালাক৷ মাঝে মধ্যে রাবার বাগানেও কাজ করে৷ প্রতিবেশী দুলাল দাসের স্ত্রী লক্ষী দাসের সঙ্গে নিমাই আচার্য্যের পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল৷ নিমাই লক্ষীর বাড়িতে আসা যাওয়া করত৷ শুক্রবার সকাল ৯টা নাগাদ নিমাই আচার্য্যকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয় দুলাল দাস, নেপাল দাস ও লক্ষীদাস, কোনক্রমে বাড়িতে ফিরে গেলে অবস্থা বেগতিক দেখে তাকে স্ত্রী সবিতা আচার্য্য প্রথমে শান্তির বাজার হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ অবস্থায় অবনতি ঘটতে থাকায় তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ শনিবার ভোররাতে নিমাই আচার্য্যের মৃত্যু হয়৷
এব্যাপারে মৃতের স্ত্রী অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন৷ পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করেছে৷
ফের স্বামীর বাড়িতে রহস্যজনক মৃত্যু এক তরুণী গৃহবধুর৷ যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে স্বামীর বিরুদ্ধেই তার স্ত্রীকে খুনের পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠে৷ শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি হয় এয়ারপোর্ট থানাধীন কলাবাগান এলাকায়৷ এই ঘটনায় মৃতা রক্তিমা দাসের বাপের বাড়ির পক্ষ থেকে অভিযুক্ত স্বামী রাজেশ দাসের বিরুদ্ধে থানায় খুনে মামলা দায়ের করা হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top