News Flash

  • Home
  • দেশ
  • শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে শুভনন্দন, নয়া শব্দচয়ন মুখ্যমন্ত্রী মমতার
Image

শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে শুভনন্দন, নয়া শব্দচয়ন মুখ্যমন্ত্রী মমতার

পূর্ব মেদিনীপুর, ৫ এপ্রিল (হি. স.) : এবার বাংলা অভিধানে নতুন শব্দ সংযোজনেও এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিঘা প্রেস ক্লাবের উদ্বোধন করে তিনি বললেন, ”আপনাদের সবাইকে নববৈশাখের শুভনন্দন জানাচ্ছি।”

মুখ্যমন্ত্রী বলেন, “এমনিতে সকলে বলেন শুভেচ্ছা বা অভিনন্দন। কিন্তু নতুন শব্দ তো আনতে হবে। তাই শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে বললাম, শুভনন্দন।” রাজনীতির পাশাপাশি একাধিক নানা বিষয়ের চর্চা যে তিনি করেন, তা সকলেরই জানা। রাজ্যের বহু সামাজিক প্রকল্পের চমকপ্রদ নাম তাঁরই দেওয়া। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘চোখের আলো’র মতো প্রকল্পের পাশাপাশি ‘ভোরের আলো’, ‘উত্তীর্ণ’, ‘উত্তরকন্যা’র মতো পর্যটন ক্ষেত্র কিংবা সচিবালয়ের নামও তাঁরই দেওয়া। এছাড়া নানাজনের নামকরণের বিষয়টিও তাঁর নখদর্পণে। ভাষা চর্চাতেও তিনি অনেকের চেয়ে এগিয়ে।

বুধবার দিঘা সফরের শেষ দিনে দিঘায় প্রেস ক্লাবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে তিনি নবনির্মিত ক্লাবের প্রশংসা করে বলেন, ”এই ক্লাবটি খুব সুন্দর হয়েছে। কলকাতার প্রেস ক্লাব এত সুন্দর নয়। ওখানে আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আর্মি ওখানে কোনও কংক্রিটের নির্মাণ করতে দেয় না।”

এরপরই তিনি বলেন, ”আপনাদের সবাইকে নববৈশাখের শুভনন্দন জানাই। সকলে বলেন শুভেচ্ছা বা অভিনন্দন। কিন্তু বাংলায় নতুন শব্দ তো আনতে হবে। তাই শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে শুভনন্দন হবে না কেন? আমি তাই এটা বললাম আজ।”

বুধবার দিঘা সফরের শেষ দিনে দিঘায় প্রেস ক্লাবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে তিনি নবনির্মিত ক্লাবের প্রশংসা করে বলেন, ”এই ক্লাবটি খুব সুন্দর হয়েছে। কলকাতার প্রেস ক্লাব এত সুন্দর নয়। ওখানে আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আর্মি ওখানে কোনও কংক্রিটের নির্মাণ করতে দেয় না।” এরপরই তিনি বলেন, ”আপনাদের সবাইকে নববৈশাখের শুভনন্দন জানাই।”

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top