News Flash

  • Home
  • দেশ
  • মর্মান্তিক ঘটনা চেন্নাইয়ে, মন্দিরের জলের ট্যাঙ্কে ডুবে মৃত্যু ৫ শিশুর
Image

মর্মান্তিক ঘটনা চেন্নাইয়ে, মন্দিরের জলের ট্যাঙ্কে ডুবে মৃত্যু ৫ শিশুর

চেন্নাই, ৫ এপ্রিল (হি.স.) : মর্মান্তিক ঘটনা তামিলনাড়ুতে। বুধবার চেন্নাইয়ের একটি মন্দিরের জলের ট্যাঙ্কে ডুবে মৃত্যু হয়েছে পাঁচ শিশুর। মন্দিরে পুজো চলাকালীন এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। জলের ট্যাঙ্ক থেকে পাঁচ শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। দেহগুলিকে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনা ঘটে। ওই সময় নাঙ্গানাল্লুরের ধর্মলিঙ্গেশ্বর মন্দিরের ভক্তরা ‘পাঙ্গুনি’ উদযাপনের জন্য মন্দির লাগোয়া একটি জলের ট্যাঙ্কের কাছে জড়ো হয়েছিলেন। চেন্নাই পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম এক ব্যক্তি শরীরের ভারসাম্য রাখতে না পেরে জলে পড়ে যান। তাঁকে বাঁচাতে অন্যরা ঝাঁপ দিলে তাঁরাও গভীর জলে তলিয়ে যান। এখনও পর্যন্ত পাঁচ জনের দেহ উদ্ধার হয়েছে। দেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনা ঠিক কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

গভীর জলে আরও মৃতদেহ থাকার আশঙ্কায় পুলিশ এবং দমকল কর্মীরা জলে নেমে উদ্ধার কাজ চালাচ্ছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন তামিলনাড়ুর গ্রামীণ শিল্প মন্ত্রী টিএম আনবরাসন। তিনি বলেন, “পুলিশকে নির্দিষ্ট আচারের কথা আগভাগে জানালে মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যেত। এটা অপূরণীয় ক্ষতি।

Releated Posts

মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় সাংগঠনিক রদবদল, সব বিভাগ ও সেল ভেঙে দিল এআইসিসি

ভোপাল, ৫ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতের নির্বাচনের আগে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির (এমপিসিসি) অধীন…

ByByNews Desk Aug 5, 2026

মুম্বইয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যের মেফেড্রোন উদ্ধার, মাদকবিরোধী শাখার জালে দুই অভিযুক্ত

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ৩০ হাজার…

ByByNews Desk Aug 5, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ১১ বাংলাদেশি আটক, শুরু নির্বাসন প্রক্রিয়া

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন করে ভারতে অবস্থান করার অভিযোগে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে…

ByByNews Desk Aug 5, 2026

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top