News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে জামাইয়ের মারধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে শ্বশুর
Image

কল্যাণপুরে জামাইয়ের মারধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে শ্বশুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ কল্যাণপুরের ইয়াকরাই বাজারে  জামাই ও শ্বশুরের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনার শ্বশুর গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত শ্বশুর বিভিষণ দেববর্মাকে কল্যাণপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
CRIMEকল্যাণপুর থানা এলাকার ইয়াকরাই বাজারে শুক্রবার রাতে আকন্ঠ মদ্যপান করে শ্বশুর ও জামাই বাক বিতন্ডায় লিপ্ত হয়৷ বাকবিতন্ডা শেষ পর্যন্ত রক্তপাতের ঘটনায় পরিণত হয়৷ জামাই পরিমল দেববর্মা ধারালো অস্ত্র নিয়ে শ্বশুর বিভিষণ দেবর্বমাকে  পরপর বেশ কয়েকটি আঘাত করে৷ তাতে রক্তাক্ত অবস্তায় লুটিয়ে পড়েন শ্বশুর৷ তাকে দমকল বাহিনীর জওয়ানরা  উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কল্যাণপুর থানার পুলিশও৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ অভিযুক্ত জামাই পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আহত শ্বশুর বিভিষণ দেববর্মার গায়ে ও মাথায় ৭টি সেলাই লেগেছে৷ বর্তমানে তিনি কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top