News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৃতার জমি জবরদখলের চেষ্টা আমিতলীতে, থানায় মামলা
Image

মৃতার জমি জবরদখলের চেষ্টা আমিতলীতে, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷  মৃত মহিলার জমি দখল করার চেষ্টার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে৷ অভিযুক্তের বিরুদ্ধে আমতলি থানায় মামলা৷ আমতলি থানাধীন ভোলাগিরি পাড়ার বাসিন্দা পূর্ণিমা রাউত প্রায় তিন মাস আগে অসুস্থ হয়ে মারা যান৷ জানা গেছে, যেদিন মহিলা অসুস্থ হয়েছিলেন সেদিন এলাকারই শিব শঙ্কর সাহা মহিলাকে হাসপাতালে নিয়ে যান৷ অভিযোগ তখনই শিব শঙ্কর মহিলার টাকা, জায়গার দলিল সহ বিভিন্ন নথিপত্র নিয়ে যান৷ এও অভিযোগ জায়গার দালালি করা শিব শঙ্কর সাহা নাকি দুই নম্বরি হুইল বের করে পূর্ণিমা রাউতের জায়গা নিজের বলে দাবি করছেন৷ শুধু তাই নয়, মৃত মহিলার আত্মিয়-স্বজনদের হুমকি ভয়ভীতিও দেখাচ্ছেন সমাজদ্রোহীদের দিয়ে৷ এর প্রতিকার চেয়ে পূর্ণিমা রাউতের টাকা নথিপত্র ফিরে পেতে মঙ্গলবার ফের আমতলী থানায় অভিযোগ দায়ের করেন আত্মীয়রা৷ এর আগে মৃত মহিলার আত্মীয়দের তরফে থানায় লিখিত ভাবে জানানো হয়েছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top