নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ মৃত মহিলার জমি দখল করার চেষ্টার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে৷ অভিযুক্তের বিরুদ্ধে আমতলি থানায় মামলা৷ আমতলি থানাধীন ভোলাগিরি পাড়ার বাসিন্দা পূর্ণিমা রাউত প্রায় তিন মাস আগে অসুস্থ হয়ে মারা যান৷ জানা গেছে, যেদিন মহিলা অসুস্থ হয়েছিলেন সেদিন এলাকারই শিব শঙ্কর সাহা মহিলাকে হাসপাতালে নিয়ে যান৷ অভিযোগ তখনই শিব শঙ্কর মহিলার টাকা, জায়গার দলিল সহ বিভিন্ন নথিপত্র নিয়ে যান৷ এও অভিযোগ জায়গার দালালি করা শিব শঙ্কর সাহা নাকি দুই নম্বরি হুইল বের করে পূর্ণিমা রাউতের জায়গা নিজের বলে দাবি করছেন৷ শুধু তাই নয়, মৃত মহিলার আত্মিয়-স্বজনদের হুমকি ভয়ভীতিও দেখাচ্ছেন সমাজদ্রোহীদের দিয়ে৷ এর প্রতিকার চেয়ে পূর্ণিমা রাউতের টাকা নথিপত্র ফিরে পেতে মঙ্গলবার ফের আমতলী থানায় অভিযোগ দায়ের করেন আত্মীয়রা৷ এর আগে মৃত মহিলার আত্মীয়দের তরফে থানায় লিখিত ভাবে জানানো হয়েছে৷

মৃতার জমি জবরদখলের চেষ্টা আমিতলীতে, থানায় মামলা
Tags:
Releated Posts
আপত্তিকর ছবির প্রতিবাদ করায় হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক হাসপাতালে
আগরতলা, ২০ জুন: মেসেঞ্জারে এক গৃহবধূকে আপত্তিকর ছবি ও বার্তা পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে গিয়ে হামলার…
জামাইষষ্ঠীতেও গ্রামীণ বাজারে মন্দার ছাপ, মাছ বিক্রি নিয়ে হতাশ ব্যবসায়ীরা
সোনামুড়া, ২০ জুন: হিন্দু বাঙালির অন্যতম জনপ্রিয় উৎসব জামাইষষ্ঠীকে ঘিরে অন্যান্য বছরের মতো গ্রামীণ এলাকায় তেমন উৎসবের আমেজ…
বাধারঘাটে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন; চাঞ্চল্য
আগরতলা, ২০ জুন: রাজ্যের স্বাস্থ্য দফতরের দুই কর্মীর কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে আগরতলার বাধারঘাট এলাকায় এক মহিলার…
মনীষা দাসের মৃত্যুর তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের, তদন্তে প্রভাব ফেলতে চান না সভাপতি মলয় পিট
আগরতলা, ২০ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রীনিবাসের পরিচর্যাকারী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ…

















