নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চত্বরে গড়ে উঠছে ১০০ শয্যা বিশিষ্ট তপশীলি জাতি ছাত্রী নিবাস৷ মঙ্গলবার দফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে যাবতীয় রূপরেখা তৈরি করার লক্ষ্যে কল্যাণপুর সুকল এলাকা পরিদর্শন করেন এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী৷ কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চত্বরে গড়ে তোলা হচ্ছে ১০০ শয্যা বিশিষ্ট তপশীলি জাতি ছাত্রী নিবাস৷ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী মঙ্গলবার কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চত্বর পরিদর্শন করে ছাত্রী নিবাস তৈরীর বিষয়টি খতিয়ে দেখেন৷ উল্লেখ্য খোয়াই মহকুমায় এটিই হবে সবচেয়ে বড় তপশীলি জাতি ছাত্রীদের নিবাস৷ ছাত্রী নিবাসটি গড়ে উঠলে দূরদূরান্তের ছাত্রীরা এই আবাসে অবস্থান করে পড়াশোনার সুযোগ পাবে৷ শীঘ্রই ছাত্রী নিবাস নির্মাণের কাজ হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী৷ বিশেষ করে গরিব অংশের তফ শীলি জাতিভুক্ত ছাত্রীরা যাতে ছাত্রী নিবাসে অবস্থান করে পড়াশোনার সুযোগ লাভ করতে পারে সেই লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷

কল্যাণপুরে গড়ে উঠছে ছাত্রীনিবাস
Tags:
Releated Posts
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ
আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…
ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ
উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…
সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন
কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা
আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…


















