News Flash

Image

কল্যাণপুরে গড়ে উঠছে ছাত্রীনিবাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷  কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চত্বরে গড়ে উঠছে ১০০ শয্যা বিশিষ্ট তপশীলি জাতি ছাত্রী নিবাস৷ মঙ্গলবার দফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে যাবতীয় রূপরেখা তৈরি করার লক্ষ্যে কল্যাণপুর সুকল এলাকা পরিদর্শন করেন এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী৷  কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চত্বরে গড়ে তোলা হচ্ছে ১০০ শয্যা বিশিষ্ট তপশীলি জাতি ছাত্রী নিবাস৷ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী মঙ্গলবার কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চত্বর পরিদর্শন করে ছাত্রী নিবাস তৈরীর বিষয়টি খতিয়ে দেখেন৷ উল্লেখ্য খোয়াই মহকুমায় এটিই হবে সবচেয়ে বড় তপশীলি জাতি ছাত্রীদের নিবাস৷ ছাত্রী নিবাসটি গড়ে উঠলে দূরদূরান্তের ছাত্রীরা এই আবাসে অবস্থান করে পড়াশোনার সুযোগ পাবে৷ শীঘ্রই ছাত্রী নিবাস নির্মাণের কাজ হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী৷ বিশেষ করে গরিব অংশের তফ শীলি জাতিভুক্ত ছাত্রীরা যাতে ছাত্রী নিবাসে অবস্থান করে পড়াশোনার সুযোগ লাভ করতে পারে সেই লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top