News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্র ঘুরে মুগ্ধ জি-২০ সামিটে অংশগ্রহণকারী প্রতিনিধিরা
Image

ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্র ঘুরে মুগ্ধ জি-২০ সামিটে অংশগ্রহণকারী প্রতিনিধিরা

আগরতলা, ৪ এপ্রিল (হি. স.) : জি-২০ সামিটে অংশগ্রহণকারী প্রতিনিধিরা আজ ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্র ঘুরেছেন। পর্যটন ক্ষেত্রগুলির সৌন্দর্য দেখে তাঁরা মুগ্ধ হয়েছেন। সকালে অক্সিজেন পার্কে যোগ শিবিরের মধ্য দিয়ে তাঁরা আজ দিন শুরু করেছেন। এছাড়া, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ও ভুবনেশ্বরী মন্দির দর্শন, সিপাহিজলা বন্যপ্রাণী অভয়ারণ্য, নীরমহল এবং ছবিমুড়া পরিদর্শন করে ত্রিপুরার পর্যটনক্ষেত্রের সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন।
বিজ্ঞান-২০ সম্মেলনে যোগ দিতে আগরতলায় আসা জি-২০ ভুক্ত দেশের প্রতিনিধিগণ আজ সকাল সাড়ে ৬টা নাগাদ গান্ধীগ্রামের অক্সিজেন পার্ক পরিদর্শন করেন। সেখানে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পিসিসিএফ কে এস শেঠি, শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এবং বন দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ। অতিথিগণ প্রথমেই শহীদ দেবীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তারপর তাঁদের পার্কের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখানো হয়েছে। বন দপ্তরের আধিকারিকরা অক্সিজেন পার্কের প্রেক্ষাপট ও বিভিন্ন দিক ব্যাখ্যা করেছেন। তাদের ত্রিপুরায় বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের পারম্পরিক রূপ দেখানো হয়েছে। তাঁরা অর্কিডরিয়াম ঘুরে দেখেছেন। পরিশেষে এক যোগা সেশনে অংশগ্রহণ করেন এবং এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে আগর গাছের চারা লাগান।
তারপর ১০.৩০ টা নাগাদ জি-২০-এর প্রতিনিধিগণ পূর্বাশা পরিদর্শনে যান। সেখানে ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী তাঁদের স্বাগত জানান। পূর্বাশা কমপ্লেক্সে তাঁদের সম্মানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিথিগণ পরে সেখানকার স্টলগুলি ঘুরে দেখেন।  
জি-২০ বিজ্ঞান সম্মেলনে অংশগ্রহণকারী জি-২০ সদস্যভুক্ত দেশের প্রতিনিধিদল আজ দুপুরে সিপাহীজলা অভয়ারণ্য পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা অভয়ারণ্যের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরে প্রতিনিধিদলটি অভয়ারণ্যের রেস্টহাউস অভিসারিকা প্রাঙ্গণে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। অভয়ারণ্য সফরকালে তাদের সাথে বনদপ্তর ও সিপাহীজলা জেলা প্রশাসনের বিভিন্নস্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের সদস্যগণ এদিন সন্ধ্যায় নীরমহল পরিদর্শন করেন। প্রতিনিধিদলের নীরমহল সফরকালে সাথে ছিলেন বিধায়ক কিশোর বর্মণ এবং বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ। আগামীকাল তাঁরা ফিরে যাবেন।

Releated Posts

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত প্রদ্যোতের, ‘বুবাগ্রা’ হিসেবেই মানুষের পাশে থাকার বার্তা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ফের স্পষ্ট করলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top