News Flash

  • Home
  • দেশ
  • দুর্যোগের মোকাবিলায় কোনও বিচ্ছিন্ন প্রয়াস না হয়ে তা ঐক্যবদ্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী
Image

দুর্যোগের মোকাবিলায় কোনও বিচ্ছিন্ন প্রয়াস না হয়ে তা ঐক্যবদ্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্যোগের মোকাবিলায় সুসংহত দৃষ্টিভঙ্গি গ্রহণের জন্য সমগ্র বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার দুর্যোগ প্রতিরোধী পরিকাঠামোর ওপর আন্তর্জাতিক সম্মেলনের (সিডিআরআই) পঞ্চম সংস্করণে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রতিটি দেশ একে অপরের সঙ্গে এমনই ঘনিষ্ঠভাবে যুক্ত যে দুর্যোগের প্রভাব কেবলমাত্র একটি বিশেষ অঞ্চলেই সীমাবদ্ধ থাকে না, সেই কারণে এর মোকাবিলায় কোনও বিচ্ছিন্ন প্রয়াস না হয়ে তা ঐক্যবদ্ধ হওয়া উচিত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মাত্র কয়েক বছরে ৪০টিরও বেশি দেশ সিডিআরআই-এর অংশ হয়ে উঠেছে। তাই এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠছে। উন্নত অর্থনীতি এবং উন্নয়নশীল অর্থনীতি, ছোট দেশ এবং বড় দেশ, উত্তর ও দক্ষিণ গোলার্ধ এই ফোরামে একত্রিত হচ্ছে। প্রধানমন্ত্রীর কথায়, কেউ যেন পিছিয়ে না থাকে এমন হতে হবে পরিকাঠামো, সঙ্কটের সময়েও জনগণের সেবা করতে হবে। সামাজিক এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার পরিবহন পরিকাঠামোর মতোই গুরুত্বপূর্ণ।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top