News Flash

  • Home
  • দেশ
  • প্রবল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজল দিল্লি-এনসিআর, শ্লথ গতিতে চলল যানবাহন
Image

প্রবল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজল দিল্লি-এনসিআর, শ্লথ গতিতে চলল যানবাহন

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): প্রবল বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি, বৃষ্টি হয়েছে সমগ্র রাজধানী অঞ্চলে। মঙ্গলবার ভোররাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দিল্লি-এনসিআর অঞ্চলে। বৃষ্টি থামেনি এদিন সকালেও, দিল্লি লাগোয়া গাজিয়াবাদেও হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। অসমের বৃষ্টি দিল্লীবাসীকে স্বস্তি দিলেও, রাস্তায় জল জমে যাওয়ায় শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হয়।

শুধুমাত্র দিল্লি, এদিন ভোররাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে উত্তর প্রদেশ, হরিয়ানা ও পঞ্জাবেও। বৃষ্টির দরুণ দিল্লির তাপমাত্রা কিছুটা কমেছে। সকালের দিকে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এদিন সকালে বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছে দিল্লীবাসীর। আয়ানগরে ৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top