News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বইমেলা পরিদর্শনে জি-২০ বিজ্ঞান সম্মেলনের চেয়ারম্যান
Image

বইমেলা পরিদর্শনে জি-২০ বিজ্ঞান সম্মেলনের চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ জি-২০ বিজ্ঞানসম্মেলনের চেয়ারম্যান আশুতোষ শর্মা সহ জি-২০ বিজ্ঞান সম্মেলন উপলক্ষে আগত এক প্রতিনিধিদল আজ ৪১তম আগরতলা বইমেলা পরিদর্শন করেন৷ বইমেলা পরিদর্শনের সময় প্রতিনিধিদলের সাথে ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা৷ ৪১তম আগরতলা বইমেলার আজ ছিল একাদশতম দিন৷ গতকাল দশম দিনে বইমেলায় ১৭ লক্ষ ৭১ হাজার ৮৯১ টাকার বই বিক্রি হয়েছে৷ বইমেলার নবম দিনে ১৪ লক্ষ ২ হাজার ৬৮৯ টাকার বই বিক্রি হয়েছে৷
আজ বইমেলার কবি ও কবিতা মঞ্চে ২৯ জন কবি স্বরচিত কবিতা পাঠে অংশ নেন৷ তাছাড়া এই মঞ্চে ১৪ জন বাচিক শিল্পিও অংশ নেন৷ এদিন বইমেলায় অনুষ্ঠিত হয় আত্মনির্ভর ভারত ও আত্মনির্ভর ত্রিপুরা শীর্ষক আলোচনাচক্র৷ আলোচনায় অংশ নেন শিক্ষক সুুবত চক্রবর্তী ও সমাজসেবী অজয় দাস৷ আলোচনাচক্র স’ালনা করেন অজিতা ত্রিপুরা৷ সন্ধ্যায় ত্রিপুরাসুুন্দরী মে’ সাংস্ক’তিক অনুষ্ঠানে রাজ্যের শিল্পীগণ তি নাটক, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, সমবেত সংগীত, সমবেত নৃত্য, তবলা, গিটার, ব্যাস গিটার, কী-বোর্ড ও অক্টোপ্যাডে অংশ নেন৷ তাছাড়া বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাচিক শিল্পী কাজী মাহতাব সুুমন আবৃত্তি পরিবেশন করেন৷

Releated Posts

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026

রেশন সামগ্রী আত্মসাতের অভিযোগে তেলিয়ামুড়ায় বিক্ষোভ, তদন্তে নেমে অনিয়মের প্রাথমিক সত্যতা পেল খাদ্য দপ্তর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ জুলাই: রেশন সামগ্রী আত্মসাৎ, গ্রাহকদের প্রাপ্য খাদ্যশস্য থেকে বঞ্চিত করা এবং সরকারি রেশন সামগ্রী কালোবাজারে…

ByByReshmi Debnath Jul 31, 2026

পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩১ জুলাই: রাজ্যের পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা, জবাবদিহিতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে শুক্রবার এক প্রেস…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top