News Flash

  • Home
  • দেশ
  • ‘নো ভোট টু মমতা’, চন্দ্রকোনার সভা থেকে তৃণমূল সরকারের উৎখাতের ডাক শুভেন্দু অধিকারির
Image

‘নো ভোট টু মমতা’, চন্দ্রকোনার সভা থেকে তৃণমূল সরকারের উৎখাতের ডাক শুভেন্দু অধিকারির

চন্দ্রকোনা (পশ্চিম মেদিনীপুর), ৩ এপ্রিল(হি.স.) : জল্পনাশেষে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঝাঁকরা হাই স্কুলের মাঠে শুভেন্দু অধিকারীর ডাকা কৃষক সমাবেশ হল। এদিন শেষবেলায় আদালতের নির্দেশ পেয়ে শুধু সভা করাই নয়, নতুন রূপও দেখালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। মঞ্চে উঠেই গায়ে চড়ালেন সাদা জার্সি। বুকে লেখা ‘নো ভোট টু মমতা’। জার্সির পিছনে পশ্চিমবঙ্গের মানচিত্র। তবে এদিন সভায় বারবার স্লোগান দিতে শোনা যায় শুভেন্দুকে।

এদিন একেবারে শেষ মুহূর্তে কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে শুভেন্দু অধিকারীকে চন্দ্রকোণায় সভা করতে অনুমতি দেয়। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, শান্তিপূর্ণ ভাবে সভা করতে হবে। সভা থেকে কোনও উষ্কানিমূলক মন্তব্য করা চলবে না। সভার পর, সভাস্থল পরিষ্কার করে দিতে হবে।
প্রসঙ্গত, ২০০৯ সালে লোকসভা ভোটের আগে থেকেই মমতার মূল স্লোগান ছিল ‘লাল হটাও, দেশ বাঁচাও’। তিনি বোঝাতে চেয়েছিলেন, আগে সিপিএমকে ক্ষমতা থেকে সরাতে হবে। তার পরে যা হবে দেখা যাবে। শুভেন্দু তখন তৃণমূলে। সেই নজির থেকেই তিনি এখন ‘নো ভোট টু মমতা’ নীতি গ্রহণ করেছেন কি না, তা অবশ্য শুভেন্দু কারও কাছে খোলসা করেননি।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top