News Flash

  • Home
  • দেশ
  • আপাতত স্বস্তিতে রাহুল, জামিন দিল সুরাতের দায়রা আদালত, ১৩ এপ্রিল পরবর্তী শুনানি
Image

আপাতত স্বস্তিতে রাহুল, জামিন দিল সুরাতের দায়রা আদালত, ১৩ এপ্রিল পরবর্তী শুনানি

সুরাট, ৩ এপ্রিল(হি.স.) : মানহানির মামলায় শাস্তি খারিজের দাবিতে গুজরাটের সেশনস কোর্টে আবেদন জানিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অবশেষে সেই আবেদনের শুনানিতে মিলল স্বস্তি। বাড়ল কংগ্রেস নেতার জামিনের মেয়াদ। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে। এই মামলায় কংগ্রেস নেতাকে দু’বছরের সাজার নির্দেশ দিয়েছিল সুরাতেরই ম্যাজিস্ট্রেট আদালত। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৩০ দিনের অন্তর্বর্তীকালীন জামিনে থাকা রাহুল। আদালতের এই রায়ের পরে পরবর্তী শুনানির দিন অর্থাৎ ১৩ এপ্রিল পর্যন্ত রাহুলের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা যাবে না।

এদিন আদালতে রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কা বঢরা ছাড়াও কংগ্রেস শাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজস্থানের অশোক গেহলট, ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল ও হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু উপস্থিত ছিলেন।
জনপ্রতিনিধি আইন অনুযায়ী, দেশের আইনসভার কোনও সদস্য দু’বছর বা তার বেশি মেয়াদের জন্য সাজাপ্রাপ্ত হলে ৬ বছরের জন্য তাঁর সদস্যপদ খারিজ হয়ে যাবে। ওই সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তি কোনও নির্বাচনেও দাঁড়াতে পারবেন না। তবে উচ্চ আদালত নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিলে বা পুরনো রায় খারিজ করে দিলে অভিযুক্তের আইনসভার সদস্যপদ ফিরিয়ে দিতে হবে। অবশেষে এই মামলায় বাড়ল তাঁর জামিনের মেয়াদ। মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল। এদিকে, শাস্তি খারিজের দাবিতে আদালতের যে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান রাহুল, তার পরবর্তী শুনানি ৩ মে।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top