News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদের কাজকর্ম ফের বিঘ্নিত, উভয় সভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি
Image

সংসদের কাজকর্ম ফের বিঘ্নিত, উভয় সভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): সংসদের কাজকর্ম ফের বিঘ্নিত হল। সোমবার সংসদের উভয় সভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে। বিজেপি সাংসদ গিরিশ ভালচন্দ্র বাপতের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে লোকসভার অধিবেশন স্থগিত হয়ে যায়। অন্যদিকে, আদানি গ্রুপ ইস্যুতে বিরোধীদের হইহট্টোগোলের কারণে রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে গিয়েছে।

সোমবার বেলা এগারোটা নাগাদ লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর পুনের বিজেপির সাংসদ গিরিশ ভালচন্দ্র বাপট এবং প্রাক্তন সাংসদ ইনোসেন্টের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়। এরপর স্পিকার ওম বিড়লা দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। রাজ্যসভায় অধিবেশন শুরু হওয়ার পর কংগ্রেস সাংসদরা আদানি গোষ্ঠী ইস্যুতে জেপিসি তদন্তের দাবি জানাতে থাকেন। তৃণমূল কংগ্রেস, বাম, জেডি (ইউ), আম আদমি পার্টি এবং অন্যান্য দলের সদস্যরা তাঁদের পাশেই ছিলেন। হট্টগোল অব্যাহত থাকায় চেয়ারম্যান জগদীপ ধনকড় দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করেন সভার কাজ।

Releated Posts

ডিসেম্বরের মধ্যেই ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, ২০২৭ সালের শুরুতে কার্যকর হওয়ার সম্ভাবনা: পীযূষ গোয়েল

মুম্বই, ২১ জুন (আইএএনএস): ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চলতি বছরের…

ByByNews Desk Jun 21, 2026

ভারতের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য উপহার যোগ: আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জবলপুর, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের জবলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত এক বৃহৎ যোগ কর্মসূচিতে…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে যোগকে দৈনন্দিন জীবনের অংশ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কলকাতা, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি যোগকে দৈনন্দিন…

ByByNews Desk Jun 21, 2026

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top