News Flash

Image

করিমগঞ্জে নবরূপে যাত্রা নাহাটা টেক্স-এর

করিমগঞ্জ (অসম), ২ এপ্রিল (হি.স.) : প্রায় ৪০ বছর পর করিমগঞ্জে নবরূপে যাত্রা শুরু করল নাহাটা টেক্স (টেক্সটাইল)। শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২২ মিস ইন্ডিয়া প্রতিযোগী গার্গী নন্দি।

আজ রবিবার সকাল দশটায় ভগবান গণেশের বাহন গজরাজ মহারাজকে সাক্ষী রেখে নারিকেল ভেঙে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাহাটা পরিবারের প্রবীণ ব্যক্তি তারাদেবী নাহাটা। প্রদীপ প্রজ্বলন করেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, ১৬ নম্বর বিএন বিএসএফের কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সহ আমন্ত্রিত অতিথিরা।

প্রতিষ্ঠানের পক্ষে সঞ্জয় কুমার নাহাটা বলেন, বরাক উপত্যকার প্রধান কেন্দ্র শিলচরের পর তাঁরা এবার করিমগঞ্জে নতুন করে যাত্রা শুরু করেছি। বিগত ৪০ বছর আগে করিমগঞ্জ নাহাটার ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও এবার নবরূপে তাঁর মাতৃদেবীর হাত ধরে নতুন যাত্রা শুরু হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন ছোট-বড় কোম্পানির পোশাকের সম্ভার নিয়েই তাঁদের এই প্রতিষ্ঠান যদিও ব্যবসায়ী দৃষ্টিতে দেখলে এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান দেওয়াও প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। আগামীতেও অন্যান্য স্থানে প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তাধারা হাতে নেওয়া হয়েছে। এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top