News Flash

  • Home
  • খেলা
  • কুমারঘাটে রাজ্যভিত্তিক ভলিবল পশ্চিম জেলা দলের ট্রায়াল ক্যাম্প
Image

কুমারঘাটে রাজ্যভিত্তিক ভলিবল পশ্চিম জেলা দলের ট্রায়াল ক্যাম্প

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল।।আগামী ৭-৯ এপ্রিল অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক কৃষ্ণচন্দ্র সাহা স্মৃতি ভলিবল চ্যাম্পিয়নশিপ। ৪৪ তম পুরুষ এবং ৩৫ তম মহিলা রাজ্যভিত্তিক এই টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হবে ঊনকোটি জেলার কুমারঘাট পূর্ত দপ্তরের গ্রাউন্ডে। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে চলছে এখন জেলা দল গঠনের তৎপরতা। পশ্চিম জেলা দল গঠনের লক্ষ্যে রবিবার আগরতলা উমাকান্ত ভলিবল কোর্টে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী শিবির। এতে পুরুষ বিভাগে ২৬ জন এবং মহিলা বিভাগে ১৬ জন অংশগ্রহণ করে। সেখান থেকে এদিন চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে পুরুষ ও মহিলা উভয় বিভাগ থেকে ১৪ জন করে খেলোয়ার বাছাই করা হয়। যাদের নিয়ে আগামী কয়েকদিন অনুশীলনের শেষে আগামী ১৬ এপ্রিল চূড়ান্ত জেলা দল গঠন করা হবে। রাজ্য আসরে অংশ নেওয়ার জন্য পশ্চিম জেলা থেকে ১০ জন করে ছেলে ও মেয়েদের দল গঠন করা হবে। জানালেন রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশনের কার্যকারী সভাপতি সচিব চন্দন সেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top