ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল।।দুটি সেমিফাইনাল ম্যাচ আজ। নরসিংগড় পঞ্চায়েত মাঠে সদর ‘এ’ খেলবে ধর্মনগরের বিরুদ্ধে এবং নীপকো মাঠে সদর ‘বি’ খেলবে শক্তিশালী উদয়পুরের বিরুদ্ধে। রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। আগামীকাল হবে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। চার দলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। চার দলই গ্রুপ লিগে অপ্রতিরোধ্য ছিলো। গ্রুপের প্রতিপক্ষ দলগুলোকে অনেকটা অনায়াসেই পরাজিত করে শেষ চারে জায়গা করে নেয়। শক্তির বিচারে আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে সদর ‘এ’ এবং উদয়পুর মহকুমা। তবে উদয়পুর দলের কোচ সুবল চৌধুরির ‘তুরুপের তাস’ শ্রীমান দেবনাথকে দ্রুত ফেরাতে পারলে সদর ‘বি’ ফাইনালে খেলার ছাড়পত্র পেতে পারে। শ্রীমান ইতিমধ্যে শতরান করে ফেলেছে আসরে। এছাড়া বল হাতেও প্রতি ম্যাচে সাফল্য পেয়েছে। ফলে শ্রীমানের দিকে বাড়তি নজর দিতেই হবে ময়ুখ চক্রবর্তীদের। সেমিফাইনালে জোড়দার লড়াই হবে দুই মাঠেই, বিশ্বাস করেন ক্রিকেট প্রেমীরা। তবে ২২ গজে যে দলের ক্রিকেটাররা মাথা ঠান্ডা করে খেলতে পারবে সেই দলই ফাইনালের টিকিট কেটে নিতে পারবে।

ছোটদের রাজ্য ক্রিকেটের দুটি সেমিফাইনাল আজ
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















