News Flash

  • Home
  • খেলা
  • ছোটদের রাজ্য ক্রিকেটের দুটি সেমিফাইনাল আজ
Image

ছোটদের রাজ্য ক্রিকেটের দুটি সেমিফাইনাল আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল।।দুটি সেমিফাইনাল ম্যাচ আজ। নরসিংগড় পঞ্চায়েত মাঠে সদর ‘‌এ’ খেলবে ধর্মনগরের বিরুদ্ধে এবং নীপকো মাঠে সদর ‘‌বি’ খেলবে শক্তিশালী উদয়পুরের বিরুদ্ধে। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। আগামীকাল হবে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। চার দলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। চার দলই গ্রুপ লিগে অপ্রতিরোধ্য ছিলো। গ্রুপের প্রতিপক্ষ দলগুলোকে অনেকটা অনায়াসেই পরাজিত করে শেষ চারে জায়গা করে নেয়। শক্তির বিচারে আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে সদর ‘‌এ’ এবং উদয়পুর মহকুমা। তবে উদয়পুর দলের ‌‌‌কোচ সুবল চৌধুরির ‘‌তুরুপের তাস’ শ্রীমান দেবনাথকে দ্রুত ফেরাতে পারলে সদর ‘‌বি’ ফাইনালে খেলার ছাড়পত্র পেতে পারে। শ্রীমান‌‌ ইতিমধ্যে শতরান করে ফেলেছে আসরে। এছাড়া বল হাতেও প্রতি ম্যাচে সাফল্য পেয়েছে। ফলে শ্রীমানের দিকে বাড়তি নজর দিতেই হবে ময়ুখ চক্রবর্তীদের। সেমিফাইনালে জোড়দার লড়াই হবে দুই মাঠেই, বিশ্বাস করেন ক্রিকেট প্রেমীরা। তবে ২২ গজে যে দলের ক্রিকেটাররা মাথা ঠান্ডা করে খেলতে পারবে সেই দলই ফাইনালের টিকিট কেটে নিতে পারবে।‌

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top