News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ‘আনপড় প্রধানমন্ত্রী দেশ চালাতে পারেন না’, নোটবন্দি, কালো কৃষি আইনের পদক্ষেপ এরই ফসল’, গুয়াহাটির সমাবেশে বলেছেন কেজরিওয়াল
Image

‘আনপড় প্রধানমন্ত্রী দেশ চালাতে পারেন না’, নোটবন্দি, কালো কৃষি আইনের পদক্ষেপ এরই ফসল’, গুয়াহাটির সমাবেশে বলেছেন কেজরিওয়াল

গুয়াহাটি, ২ এপ্রিল (হি.স.) : ‘আনপড় প্রধানমন্ত্রী দেশ চালাতে পারেন না। দেশ চালাতে শিক্ষাদীক্ষা থাকা প্রয়োজন। একজন আনপড় প্রধানমন্ত্রীই পারেন নোটবন্দি, কালো কৃষি আইনের মতো হঠকারী পদক্ষেপ নিতে। দেশে আজ যা চলছে, তা এরই ফসল।’ আজ রবিবার গুয়াহাটির ভরলুমুখে সোনারাম ময়দানে আসন্ন সংসদীয় নির্বাচনের দামামা বাজাতে এসে আয়োজিত দলীয় সমাবেশে বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টি (আপ)-প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

আজ অসম সফরে এসেছেন আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। দলের দুই শীর্ষ নেতা আসন্ন সংসদীয় নির্বাচনের দামামা বাজিয়ে গেছেন। কেজরিওয়াল তাঁর ভাষণ শুরু করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ওপর হামলা করে।

ভাষণ দিতে গিয়ে তিনি ফের প্রধানমন্ত্রী মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন আজ। বলেন, সরকারি কিংবা বেসরকারি কোনও প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে উচ্চ শিক্ষিত প্রার্থীকে বাছাই করা হয় কেন? এজন্যই শিক্ষিত প্রার্থী বাছাই করা হয়, যাতে প্রতিষ্ঠানের কাজকর্ম ভালোভাবে পরিচালিত হয়। সেভাবে দেশের সর্বোচ্চ পদেও একজন শিক্ষিত ব্যক্তিকে চায় দেশ। নইলে নোটবন্দি, কালো কৃষি আইনের হঠকারী গ্যাঁড়াকলে পড়তে হবে। অতএব আগামী লোকসভা নির্বাচনে ‘ঝাড়ু’ (আপ-এর নির্বাচনী প্রতীক)-তে বোতাম টিপতে অসমবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top