News Flash

  • Home
  • দেশ
  • সেলিম দুররানির মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী
Image

সেলিম দুররানির মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২ এপ্রিল(হি.স.) : প্রবীণ প্রাক্তন ক্রিকেটার সেলিম দুররানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী রবিবার এক টুইট বার্তায় লিখেছেন, “সেলিম দুররানি জি ক্রিকেটের কিংবদন্তি ছিলেন, নিজের মধ্যে একটি প্রতিষ্ঠান। ক্রিকেট বিশ্বে ভারতের উত্থানে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। মাঠে এবং বাইরে তাঁর স্টাইলের জন্য তিনি পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা।”

তিনি বলেন, গুজরাটের সঙ্গে সেলিম দুররানি জির অনেক পুরনো এবং গভীর সম্পর্ক রয়েছে। তিনি কয়েক বছর সৌরাষ্ট্র ও গুজরাটের হয়ে খেলেছেন। গুজরাটকেও নিজের বাড়ি বানিয়েছিলেন। আমি তাঁর সঙ্গে আলাপচারিতা করার সুযোগ পেয়েছি এবং তাঁর বহুমুখী ব্যক্তিত্বে গভীরভাবে মুগ্ধ হয়েছি।
প্রসঙ্গত, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সেলিম দুররানি বার্ধক্যজনিত অসুস্থতায় রবিবার তার জামনগরের বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর। দুররানি ভারতের হয়ে ২৯টি টেস্ট খেলেছেন এবং বোলিং পরিসংখ্যানে ৭৫ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে, তিনি ১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৪ রানের সর্বোচ্চ স্কোর সহ মোট ১২০২ রান করেন।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top