News Flash

  • Home
  • খেলা
  • অপরাজিত ধর্মনগর সেমিফাইনালে নিয়ম রক্ষার ম্যাচে জয়ী কমলপুর
Image

অপরাজিত ধর্মনগর সেমিফাইনালে নিয়ম রক্ষার ম্যাচে জয়ী কমলপুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল।। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের শেষ চারের লাইনআপ চূড়ান্ত। ৩ এপ্রিল, প্রথম সেমিফাইনালে সদর-এ খেলবে ধর্মনগরের বিরুদ্ধে। খেলা হবে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে। সদর-এ দল যেমন গ্রুপ-এ থেকে সেমিফাইনালে প্রবেশ করেছে। তেমনি ধর্মনগর মহকুমা দলও সেমিফাইনালে এসেছে গ্রুপ-ডি থেকে অপরাজিত ভূমিকায় শীর্ষস্থান পেয়ে। উল্লেখ্য, আজ, শনিবার গ্রুপ লীগের শেষ ম্যাচে ধর্মনগর ৬৪ রানের ব্যবধানে লংতরাই ভ্যালিকে হারিয়ে টানা চার ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে। প্রথমে ব্যাটিংয়ের সুবিধা পেয়ে ধর্মনগর সীমিত কুড়ি ওভারে চার উইকেটে ১২২ রান সংগ্রহ করে। জবাবে লংতরাইভ্যালি ৫৮ রানে ইনিংস গুটিয়ে নেয়। বিজয়ী দলের বিহান দাস প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। গ্রুপের অপর খেলায় কমলপুর ৬০ রানের ব্যবধানে কাঞ্চনপুরকে পরাজিত করেছিল। কমলপুর প্রথমে ব্যাটিং এর সুবিধা পেয়ে সীমিত ১৫ ওভারে এক উইকেটে ১১৩ রান সংগ্রহ করে। জবাবে কাঞ্চনপুর ৫৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিজয়ী দলের পক্ষে তুষার শীল প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পেয়েছে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top