News Flash

  • Home
  • খেলা
  • উদীয়ান ঝড়ে কুপোকাৎ পোলস্টার জয় দিয়ে দারুণ শুরু ফ্রেন্ডসের
Image

উদীয়ান ঝড়ে কুপোকাৎ পোলস্টার জয় দিয়ে দারুণ শুরু ফ্রেন্ডসের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল।।জয় দিয়ে শুরু করলো ইউনাটেড ফ্রেন্ডস। ৮ উইকেটে পরাজিত করলো পোলস্টারকে। উদীয়ান বসু-‌র ঝড়ো অর্ধশতরানে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে শনিবার দুপুরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে পোলস্টার ক্লাব১২২ রান করে। দলের পক্ষে অমরেশ দাস ৩৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, মনন দত্ত ১৪ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং নীহাল চন্দ্র শ্রীবাস্তব ২০ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে পারভেজ সুলতান (‌২/‌১৭), ঋত্বিক শ্রীবাস্তব (‌২/‌১৮), দীপক ক্ষত্রী (‌২/‌২২) এবং অর্জুন দেবনাথ (‌২/‌৩২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইউনাটেড ফ্রেন্ডস ১০.‌৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য  প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের হযে গোড়াপত্তন করতে নেমেই ঝড় তুলেন উদীয়ান। মাত্র‌‌‌‌ ২২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। এছাড়া দলের পক্ষে দীপক ক্ষত্রী ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ (‌অপ:‌)‌, বিশাল ঘোষ ২২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায।এ ২৬ এবং সেন্টু সরকার ৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top