News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাক্তন বিধাযক দিলীপ সরকারের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

প্রাক্তন বিধাযক দিলীপ সরকারের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের চতুর্থ মৃত্যুবার্ষিকী শনিবার তার নিজ বাসভবনে রক্তদান শিবির সহ নানা সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ শনিবার সকালে বাধারঘাটের চারিপাড়ায় প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের নিজ বাসভবনে চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারকে চির স্মরণীয় করে রাখার লক্ষ্যে  রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ এদিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিধায়ক সুরজিৎ দত্ত বিধায়িকা অন্তরা দেব সরকার এবং বিধায়িকা তথা দিলিপ সরকারের বোন মিনারানি সরকার প্রমূখ৷ অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷ এদিন অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের জীবন দশায় ওই এলাকার উন্নয়ন সহ যেকোনো কাজকর্মে সরকারকে ছাড়া কোন চিন্তাই করা যেত না৷  তিনি ছিলেন না সহৃদয় ব্যক্তিত্ব৷ মানুষের আপদে বিপদে আর্থিক সাহায্য সফল সব ধরনের সহযোগিতা করে গেছেন তিনি৷ সে কারণেই তিনি আজও এলাকার সব অংশের মানুষের কাছে স্মরণীয় হয়ে রয়েছেন৷ এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের স্মরণসভা তখনই সফল হবে যখন প্রাক্তন বিধায়কের  অসমাপ্ত কাজকর্ম এবং প্রত্যাশা বাস্তবায়িত হবে৷  পেপারের নির্বাচনেও এলাকার জনগণ প্রয়াত বিধায়কের ভুল মিনা রানী সরকারকে নির্বাচিত করেছেন৷ তাকে উন্নয়নমূলক কাজকর্মে সব ধরনের সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top