News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডুকলী ব্লকের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
Image

ডুকলী ব্লকের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ শাসক দলে আভ্যন্তরীণ কোন্দল দিনের পর দিন বৃদ্ধি পেতে শুরু করেছে৷ ইতিমধ্যেই কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করেছে৷ শনিবার ডুকলী ব্লকে এ ধরনের চিত্রই পরিলক্ষিত হয়েছে৷ শেষ পর্যন্ত এর জল কোথায় গিয়ে গড়ায় সেটাই এখন দেখার বিষয়৷ রাজ্যের অন্যান্য স্থানেও এ ধরনের আভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি পরিলক্ষিত হচ্ছে৷ রাজ্যের শাসক দল বিজেপির সামনে এটি এক বড় ধরনের অশনি সংকেত বলেও মনে করছে রাজনৈতিক মহল৷
শনিবার ডুকলী ব্লকের চেয়ারম্যানের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তুলে অনাস্থা আনা হয়৷  শনিবার ডুকলী ব্লকের বিডিও স্বরূপ কুমার পালের নিকট ব্লকের পঞ্চায়েত সমিতির ১৫  জন সদস্য সহ ১৮সূর্যমনি নগর মন্ডল সভাপতি মান্তু দেবনাথ এর নেতৃত্বে মন্ডল কমিটির সকল পদাধিকারি একএিত হয়ে ডুকলী ব্লকের চেয়ারম্যান অজয় কুমার দাসের বিরুদ্ধে অনাস্থা পেশ করেন৷ অতিসত্বর নতুন চেয়ারম্যানের  আবেদন জানিয়ে এই ডেপুটেশন প্রদান করেন তারা৷ এতকাল ব্লক ও পঞ্চায়েত স্তরের সমস্ত উন্নয়ন মূলক কাজকর্ম চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত ক্রমে কার্যকর করত৷ কিন্তু মাঝে চেয়ারম্যান অজয় কুমার দাস আলোচনা ছাড়াই মর্জি মাফিক কাজ চালিয়ে যাচ্ছিল৷ এই কারণে পঞ্চায়েতের সদস্য সহ গ্রামপঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান তাঁর উপর অসন্তোষ ব্যক্ত করেন৷ ব্যক্তিগত ভাবে কাজকর্ম করার প্রচেষ্টা ছিল চেয়ারম্যানের৷ এই নিয়ে এক  প্রকার নাটক মঞ্চস্থ করেন অজয় কুমার দাস৷ চেয়ারম্যানের পদ থেকে ইস্তফাও দেন৷ তাই তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁর বিরুদ্ধে অনাস্থা পেশ করা হয়েছে বলে জানান তারা৷  আগামী দিনে দলগত ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা কার্যকর হবে বলে জানান অনাস্থাকারীরা৷

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top