নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ ফেনী ব্রিজ নির্মাণের জন্য ভারতীয় অংশে জমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় ভূতল পরিবহন ও মহাসড়ক মন্ত্রক৷ সে মোতাবেক রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করার জন্য সাব্রুমের এসডিওকে চিঠি পাঠিয়েছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷ খুব শীঘ্রই জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে৷ এদিকে, ফেনী ব্রিজ নির্মাণের ডিপিআর মঞ্জুর করেছে কেন্দ্রীয় ভূতল পরিবহন ও মহাসড়ক মন্ত্রক৷ এবিষয়ে পূর্ত দপ্তরে মহাসড়ক শাখার মুখ্যবাস্তুকার দীপক দাস জানিয়েছেন, ফেনী ব্রিজ নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৯১ কোটি ৪৩ লক্ষ টাকা৷ তবে, জমি অধিগ্রহণের অর্থ আলাদাভাবে মিলবে৷ ফলে, মোট খরচ দাঁড়াবে প্রায় ১০০ কোটি টাকা৷ গত ১০ মার্চ কেন্দ্রীয় ভূতল পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অতিরিক্ত ডিজির সাথে এই বিষয়ে বৈঠক হয়েছে বলে তিনি জানান৷ তাতে কাজের মঞ্জুরি মিলেছে৷ এদিন তিনি জানান, সাব্রুমে জাতীয় সড়কের অংশ থেকে ফেনী ব্রিজ পর্যন্ত যে রাস্তাটি তা জাতীয় সড়কের মধ্যে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এদিকে, ফেনী ব্রিজ সম্পর্কে তিনি জানান, এই ব্রিজটির মোট দৈর্ঘ্য ৪১২ মিটার৷ তাতে ভারতের অংশে ১০৫ মিটার এবং বাংলাদেশের অংশে ২২৭ মিটার থাকবে৷ একটি এপ্রোচ রোড করা হবে যা বাংলাদেশের রামগড় এলাকার সাথে যুক্ত হবে৷ এদিন তিনি জানান, অর্থ মিললেই ফেনী ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়ে যাবে৷
ফেনী ব্রিজ নির্মাণে শীঘ্রই জমি অধিগ্রহণ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















