News Flash

  • Home
  • Uncategorized
  • ফেনী ব্রিজ নির্মাণে শীঘ্রই জমি অধিগ্রহণ
Image

ফেনী ব্রিজ নির্মাণে শীঘ্রই জমি অধিগ্রহণ

INDO-BANGLAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ ফেনী ব্রিজ নির্মাণের জন্য  ভারতীয় অংশে জমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় ভূতল পরিবহন ও মহাসড়ক মন্ত্রক৷ সে মোতাবেক রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করার জন্য সাব্রুমের এসডিওকে চিঠি পাঠিয়েছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷ খুব শীঘ্রই জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে৷ এদিকে, ফেনী ব্রিজ নির্মাণের ডিপিআর মঞ্জুর করেছে কেন্দ্রীয় ভূতল পরিবহন ও মহাসড়ক মন্ত্রক৷ এবিষয়ে পূর্ত দপ্তরে মহাসড়ক শাখার মুখ্যবাস্তুকার দীপক দাস জানিয়েছেন, ফেনী ব্রিজ নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৯১ কোটি ৪৩ লক্ষ টাকা৷ তবে, জমি অধিগ্রহণের অর্থ আলাদাভাবে মিলবে৷ ফলে, মোট খরচ দাঁড়াবে প্রায় ১০০ কোটি টাকা৷ গত ১০ মার্চ কেন্দ্রীয় ভূতল পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অতিরিক্ত ডিজির সাথে এই বিষয়ে বৈঠক হয়েছে বলে তিনি জানান৷ তাতে কাজের মঞ্জুরি মিলেছে৷ এদিন তিনি জানান, সাব্রুমে জাতীয় সড়কের অংশ থেকে ফেনী ব্রিজ পর্যন্ত যে রাস্তাটি তা জাতীয় সড়কের মধ্যে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এদিকে, ফেনী ব্রিজ সম্পর্কে তিনি জানান, এই ব্রিজটির মোট দৈর্ঘ্য ৪১২ মিটার৷ তাতে ভারতের অংশে ১০৫ মিটার এবং বাংলাদেশের অংশে ২২৭ মিটার থাকবে৷ একটি এপ্রোচ রোড করা হবে যা বাংলাদেশের রামগড় এলাকার সাথে যুক্ত হবে৷ এদিন তিনি জানান, অর্থ মিললেই ফেনী ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়ে যাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top