News Flash

  • Home
  • Uncategorized
  • এজিএমসি’তে এডহক সহকারী অধ্যাপক নিয়োগ বাতিল করল উচ্চ আদালত
Image

এজিএমসি’তে এডহক সহকারী অধ্যাপক নিয়োগ বাতিল করল উচ্চ আদালত

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ আগরতলা সরকারী মেডিক্যাল কলেজে এডহক ভিত্তিতে সহকারী অধ্যাপক নিয়োগ বাতিল করে দিল উচ্চ আদালত৷ এর ফলে আগামী ১ জুলাই এডহক ভিত্তিতে নিযুক্ত সহকারী অধ্যাপকরা কর্মচ্যুত হচ্ছেন৷ ২০১২ সালে রাজ্য সরকার এক বিজ্ঞপ্তি জারি করে এডহক ভিত্তিতে আগরতলা সরকারী মেডিক্যাল কলেজে ৩৪ জন সহকারী অধ্যাপক নিয়োগ করে৷ এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করেন ডাঃ আশীষ দেববর্মা ও ডাঃ মণি রঞ্জন দেববর্মা৷ নিয়োগনীতি লঙ্ঘন করেই এডহক ভিত্তিতে ৩৪ জনকে নিযুক্ত করা হয়েছে বলে অভিযোগ৷ এডহক ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে তপশীলি জাতি ও তপশীলি উপজাতিদের জন্য নির্ধারিত সংরক্ষনও মানা হয়নি বলে অভিযোগ৷ শুধু তাই নয়, বিষয় ভিত্তিক সংরক্ষনও দেওয়া হয়নি৷ এসব নিয়মনীতি লঙ্ঘন করে এডহক ভিত্তিতে সহকারী অধ্যাপক নিযুক্ত করা হয়েছে৷ এই মামলাটির দীর্ঘ শুনানি হয়৷ দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার উচ্চ আদালতের মাননীয় বিচারপতি এস সি দাসের এজলাসে মামলাটির চুড়ান্ত রায় হয়৷ মাননীয় বিচারপতি ২০১২ সালের এডহক ভিত্তিতে সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছেন৷ এই নিয়োগ বৈধ হয়নি বলে তিনি উল্লেখ করেন৷ ৩০ জুন ২০১৬ পর্যন্ত এডহক ভিত্তিতে তাদেরকে নিযুক্ত করা হয়েছিল৷ উচ্চ আদালত এই নিয়োগের সময়সীমা নির্ধারিত সময় পর্যন্তই বহাল রাখার কথা বলেছে৷ ১ জুলাই থেকে এডহক ভিত্তিতে তারা আর কাজ করতে পারবেন না৷ নির্ধারিত সময়ের মধ্যেই নিয়মনীতি ও সংরক্ষন মেনে সহকারী অধ্যাপক নিয়োগ করার জন্য আদালত নির্দেশ দিয়েছে৷
উল্লেখ্য, সংরক্ষন নীতি মেনে নিয়োগ করা হয়ে থাকলে তপশীলি উপজাতিরা ৩৪ টি আসনের মধ্যে ১০টি আসন পেতেন৷ সেক্ষেত্রে সংরক্ষন নীতি লঙ্ঘন করে তপশীলি উপজাতিদের মধ্যে নিয়োগ করা হয়েছে মাত্র আট জনকে৷ এদিকে, এখনই ঐ ৩৪ জন সহকারী অধ্যাপকের নিয়োগ বাতিল না করে ৩০ জুন পর্যন্ত বহাল রাখার পেছনে যুক্তি, যেহেতু এক সাথে ৩৪ জনকে ছাটাই করে দেওয়া হলে মেডিক্যাল কলেজে পঠন-পাঠন ব্যাহত হবে৷ সেক্ষেত্রে তাদের ৩০ জুন পর্যন্ত বহাল রেখে ঐ সময়ের মধ্যে এডহক ভিত্তিতে সহকারী অধ্যাপক পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ এদিকে, যাদের নিয়োগ বাতিল করা হয়েছে, তারাও চাইলে নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে বলে উচ্চ আদালত রায়ে উল্লেখ করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top