News Flash

  • Home
  • দেশ
  • আদালতে অনুপস্থিত আইনজীবী, ২৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে অনুব্রত
Image

আদালতে অনুপস্থিত আইনজীবী, ২৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে অনুব্রত

আসানসোল, ৩১ মার্চ (হি.স.) : দিল্লি আদালতে অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি পিছিয়ে গিয়েছে চার মাস। শুক্রবার আসানসোল সিবিআই আদালতে গরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতির মামলার শুনানি ছিল। তবে এদিন আদালতে উপস্থিত ছিলেন না তাঁর আইনজীবী। তার ফলে অনুব্রতকে বিচারক আগামী ২৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

এদিকে, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকেও আসানসোল বিশেষ সিবিআই আদালতে ভারচুয়ালি পেশ করার কথা ছিল। কারণ, বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছে সে। তবে তিহাড়ে নেটওয়ার্কের সমস্যা থাকায় সায়গলকে ভারচুয়ালি পেশ করা সম্ভব হয়নি। এদিনের শুনানিতে সায়গলের আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন। বাজেয়াপ্ত হওয়া সোনা ফেরতের আবেদন জানান আইনজীবীরা।
বিচারক জানান, “তদন্ত চলছে। পুরো তালিকা আসেনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সোনা ফেরত হবে না।” শুক্রবার সায়গল হোসেনের একাধিক ভুয়ো সংস্থার সিজার লিস্ট জমা করে সিবিআই। এই সিজার লিস্ট থেকে সায়গল ও এনামুলের যোগসাজশ পাওয়া গিয়েছে।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top