News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাংলা নববর্ষের শুরু‌তে পাথারকান্দির তেমাথায় স্থায়ী ট্রাফিক পুলিশ পয়েন্টের উদ্বোধন : পঞ্চায়েত নেত্রী রেণুকা
Image

বাংলা নববর্ষের শুরু‌তে পাথারকান্দির তেমাথায় স্থায়ী ট্রাফিক পুলিশ পয়েন্টের উদ্বোধন : পঞ্চায়েত নেত্রী রেণুকা

পাথারকান্দি (অসম), ৩১ মার্চ (হি.স.) : বাংলা নববর্ষের শুরু‌তে পাথারকান্দির তেমাথায় স্থায়ী ট্রাফিক পুলিশ পয়েন্টের উদ্বোধন হয়ে যাবে।ট্রাফিক পুলিশ পয়েন্টটি কাৰ্যক্ষম হয়ে গেলে জাতীয় সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্ৰিত হবে। বলেছেন পাথারকান্দি গ্রাম পঞ্চায়েত (জিপি) সভানেত্রী রেণুকা সিনহা।

তিনি বলেন, করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দির ব্যস্ততম এলাকা তেমাথায় জোরকদমে চলছে স্থায়ী ট্রাফিক পুলিশ পয়েন্ট বসা‌নোর কাজ। ট্রা‌ফিক সমস্যা্র সমাধানে পাথারকা‌ন্দিতে ট্রা‌ফিক প‌য়েন্ট স্থাপ‌নের উদ্যোগ হা‌তে নি‌য়ে‌ছে গ্রাম পঞ্চায়েত। রেণুকা জানান, ২০১৯-২০ অর্থবছরের চতুর্থ অর্থ কমিশনের মঞ্জুরিকৃত দু লক্ষ টাকা ব্যয়ে এই ট্ৰাফিক প‌য়েন্ট নির্মাণের জন্য উদ্যোগী হ‌য়ে‌ছেন তাঁরা। ইতিমধ্যে শুভ দিনক্ষণ দে‌খে কা‌জের শিলান্যাস হওয়ার পর নির্মাণকাজ দ্রুত এগি‌য়ে চলেছে।
জিপি সভানেত্রী রেণুকা বলেন, আগে যেখানে রোদ-বৃষ্টির জন্য কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ভয়াবহ যানজট সমস্যা সামলাতে দুর্ভোগ পোহাতে হত, এবার স্থায়ী এই পুলিশ পয়েন্ট নির্মাণের ফলে তাঁদের এই দুর্ভোগ অনেকটা লাঘব হবে।

তিনি জানান, নির্মীয়মাণ স্থায়ী পুলিশ পয়েন্টে থাকবে একাধিক বৈদ্যুতিক আলোর ব্যবস্থাও। জিপি-র পক্ষ থেকে আগামী বাংলা নতুন বছরের শুরু‌তে এই ট্রা‌ফিক প‌য়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন কর‌বেন পাথারকান্দির বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল, জানান রেণুকা।

Releated Posts

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026

অসমে বেসরকারি কোচিং সেন্টার নিয়ন্ত্রণে নতুন নিয়ম, বাধ্যতামূলক হবে রেজিস্ট্রেশন

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের নিরাপত্তা, পরিকাঠামোর মান এবং মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় বেসরকারি কোচিং ইনস্টিটিউটগুলির জন্য শীঘ্রই নতুন…

ByByNews Desk Aug 19, 2026

ভবিষ্যৎ উপযোগী শ্রেণিকক্ষ গড়বে এআই, পড়ুয়াদের ঝরে পড়ার ঝুঁকিও চিহ্নিত করবে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৮ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে অসমের স্কুলশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও পড়ুয়াকেন্দ্রিক করে…

ByByNews Desk Aug 18, 2026

মিজোরামে ১২.০৯ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

আইজল, ১৮ আগস্ট (আইএএনএস): মিজোরামের সাইতুয়াল জেলায় পৃথক দুটি যৌথ অভিযানে প্রায় ১২.০৯ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top