News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পর্যটনের বিকাশে এনএসএস স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর
Image

পর্যটনের বিকাশে এনএসএস স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷  রাজ্যে পর্যটনের বিকাশে এনএসএস স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ তিনি বলেন রাজ্যে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে৷ এন এস এস স্বেচ্ছা সেবকদের এই ক্ষেত্রে রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি পরিদর্শন করে তার সৌন্দর্য সর্ব স্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ শুক্রবার রবীন্দ্রভবনে নর্থ ইষ্ট এন এস এস ফেস্টিবলের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি৷ জি-২০ সামিট আগামী ৩ ও ৪ এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হবে৷ তার জন্য সেজে উঠেছে শহর আগরতলা এবং পর্যটন কেন্দ্রগুলি৷ ৬০-র অধিক প্রতিনিধি রাজ্যে আসবেন৷ আন্তর্জাতিক ক্ষেত্রে ত্রিপুরা নিজেকে মেলে ধরার সুযোগ পাবে৷ এন এস এস স্বেচ্ছা সেবকদের এই ক্ষেত্রে রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি পরিদর্শন করে তার সৌন্দর্য সর্ব স্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ শুক্রবার রবীন্দ্রভবনে নর্থ ইষ্ট এন এস এস ফেস্টিবলের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি৷ গত ২৭ মার্চ থেকে শুরু হয়েছিল এই উৎসব৷ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্য থেকে এন এস এস এর স্বেচ্ছা সেবকেরা এই উৎসবে অংশ নেন৷ এদিন মন্ত্রী বিভিন্ন রাজ্য থেকে আগত এন এস এস স্বেচ্ছা সেবকদের সঙ্গে মত বিনিয়ম করেন৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন কংগ্রেসের নতুন রাজনৈতিক পথচলার সূচনা: সুদীপ রায় বর্মণ

আগরতলা, ৬ অক্টোবর: দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় কংগ্রেস তুলনামূলকভাবে দুর্বল ছিল এবং বিভিন্ন সময়ে জোটসঙ্গী রাজনৈতিক দলগুলির উপর…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top