News Flash

  • Home
  • দিনের খবর
  • কম্বলকাণ্ডে জিতেন্দ্রর সিআইডি তদন্তে হাই কোর্টের স্থগিতাদেশ
Image

কম্বলকাণ্ডে জিতেন্দ্রর সিআইডি তদন্তে হাই কোর্টের স্থগিতাদেশ

কলকাতা, ৩১ মার্চ (হি. স.) : কয়লা পাচার মামলায় কলকাতা হাই কোর্টে স্বস্তি পেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার সিআইডি তদন্তের উপর স্থগিতাদেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

বিচারপতির নির্দেশ, আপাতত তদন্ত করতে পারবে না সিআইডি। জিজ্ঞাসাবাদের যে নির্দেশ নিম্ন আদালত দিয়েছে, তা-ও স্থগিত থাকবে। রাজ্যকে জানাতে হবে কেন তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে।

কয়লা পাচারকাণ্ডে জিতেন্দ্রের ভূমিকা খতিয়ে দেখতে চেয়েছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা। গত বছরের ১০ সেপ্টেম্বর জিতেন্দ্রকে নোটিস দিয়ে ভবানী ভবনে (যেখানে সিআইডির দফতর) হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু সেই নোটিসের উপর স্থগিতাদেশ দিয়েছিল উচ্চ আদালত।

বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে সেই সময় ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। কিন্তু ডিভিশন বেঞ্চেও রাজ্যের আবেদন খারিজ হয়ে যায়। এ বার সিআইডির তদন্তের উপরই স্থগিতাদেশ দিল হাই কোর্ট।

Releated Posts

উত্তর ২৪ পরগনায় ‘তোলাবাজি’ ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেফতার দুই

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার খড়দহে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের আবুজমাড়ে যৌথ অভিযানে উদ্ধার ৭টি আইইডি

রায়পুর/নারায়ণপুর, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের স্পর্শকাতর আবুজমাড় এলাকায় নারায়ণপুর পুলিশ এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর ২৯তম ব্যাটালিয়নের যৌথ…

ByByNews Desk Oct 6, 2026

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, সাব-ইন্সপেক্টরের কলার ধরার অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হুমকি…

ByByNews Desk Oct 6, 2026

‘অপরাধীদের মনে ভয় তৈরি করুন’, দিল্লিতে ধর্ষণের ঘটনায় পুলিশকে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনাগুলি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় সোমবার দিল্লি পুলিশ ও…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top