News Flash

  • Home
  • Uncategorized
  • সোনার বিসুকট সহ আটক দু’জনকে জামিনে মুক্তি
Image

সোনার বিসুকট সহ আটক দু’জনকে জামিনে মুক্তি

gold biscuitনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহরের মেলারমাঠ কালীবাড়ি সংলগ্ণ এলাকা থেকে সোনার বিসুকট সহ দুই যুবককে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মকর্তারা আটক করেছেন৷ তারা হল মোহনপুরের তারাপুর এলাকার বাসিন্দা তন্ময় সাহা(২৩), এবং পশ্চিম থানাধীন রাজনগর এলাকার অলেখ হুসেন(৫২)৷ তন্ময় সাহা এমবিবি কলেজের ছাত্র৷ জানা গেছে, তাদের কাছ থেকে ১০টি সোনার বিসুকট উদ্ধার করা হয়েছে৷ সোনার বিসুকটের বাজারমূল্য ৩৩ লক্ষ টাকা৷ গতকাল শেষ রাতে তাদের দু’জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ আজ তাদেরকে আদালতে সোপার্দ করা হয়৷ আদালত থেকে শর্ত সাপেক্ষে তাদের জামিন মঞ্জুর করা হয়৷ সোনার বিসুকটগুলো বাংলাদেশ থেকে এসেছে বলে জানা গেছে৷ আগরতলার জুয়েলারী ব্যবসায়ীদের কাছেই এসব সোনার বিসুকট পৌছে দেওয়ার কথা ছিল৷ কিন্তু কোন এক অজ্ঞাত কারণে তাদের নামধাম প্রকাশ করেনি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং পুলিশ৷ এর পেছনে বড় ধরনের রহস্য আত্মগোপন করে রয়েছে তারও ইঙ্গিত মিলেছে৷ সোনার বিসুকটের সংখ্যা আরো বেশি ছিল বলে খবর৷ জানা গেছে, এমবিবি কলেজের ছাত্র মোহনপুরের তারাপুরের বাসিন্দা তন্ময় সাহা এর আগেও এই পাচারচক্রে জড়িত ছিল৷ প্রতিটি সোনার বিসুকট বাবদ সে ৩০০ টাকা করে পেত৷ খুব গরীব পরিবারের ছেলে তন্ময় সাহা৷ অথচ তার কাছে মোটর বাইকও রয়েছে৷ এসব কাজের ব্যবহারের জন্যই তার বাইক রয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ উল্লেখ্য, আন্তর্জাতিক সীমান্ত পথে প্রতিনিয়ত কর ফাঁকি দিয়ে বেআইনীভাবে সোনা রাজ্যে ঢুকছে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top