News Flash

  • Home
  • দেশ
  • কোভিড পরিস্থিতির উপর নজর রাখছে দিল্লি সরকার, যে কোনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত : কেজরিওয়াল
Image

কোভিড পরিস্থিতির উপর নজর রাখছে দিল্লি সরকার, যে কোনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত : কেজরিওয়াল

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): রাজধানী দিল্লিতে বিগত কিছু দিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। করোনার বাড়বাড়ন্তের মধ্যেই অভয় দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার তিনি বলেছেন, কোভিড পরিস্থিতির উপর নজর রাখছে দিল্লি সরকার, যে কোনও পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।

কেজরিওয়াল বলেছেন, এখনই ভয় পাওয়ার কোনও কারণ নেই। বর্তমানে এক্সবিবি ১.১৬ অন্যতম কোভিড ভেরিয়েন্ট, সমস্ত পজিটিভ সংক্রমণের ৪৮ শতাংশের ক্ষেত্রে দায়ী। এটি দ্রুত ছড়িয়ে পড়ে, তবে গুরুতর নয়। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, গত ৪-৫ দিনে মাত্র ৩ জনের মৃত্যু হয়েছে, সম্ভবত কো-মোর্বিডিটি কারণে, কোভিড আনুষঙ্গিক। দিল্লির সমস্ত প্রাপ্তবয়স্করা কোভিডের টিকা নিয়েছেন। ১৮ বছরের কম বয়সী প্রায় প্রত্যেককে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। কেজরিওয়াল জানিয়েছেন, পর্যাপ্ত বেড, অ্যাম্বুলেন্স ও পর্যাপ্ত অক্সিজেন উপলব্ধ রয়েছে। দিল্লির সমস্ত সরকারি হাসপাতালগুলিকে কোভিড রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

তামিলনাড়ুতে স্বাস্থ্যবিমার কভার পাঁচগুণ বাড়িয়ে ২৫ লক্ষ টাকা, বিধায়কদের গাড়ি ও ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ১৯ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় বুধবার মুখ্যমন্ত্রীর সমন্বিত স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় বার্ষিক স্বাস্থ্যবিমা কভার…

ByByNews Desk Aug 19, 2026

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): কলকাতার মধ্যাঞ্চলের মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 19, 2026

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top