News Flash

  • Home
  • বিদেশ
  • মুখ বন্ধ রাখতে পর্ন তারকাকে ঘুষ, আদালতে অভিযুক্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Image

মুখ বন্ধ রাখতে পর্ন তারকাকে ঘুষ, আদালতে অভিযুক্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ৩১ মার্চ (হি.স.): পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য অর্থ দেওয়ার দায়ে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযুক্ত হয়েছেন। ২০১৬-য় রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার চলাকালীন এই পর্নস্টারের সঙ্গে তাঁর বিবাহ বহির্ভুত যৌন সম্পর্কের ব্যাপারে মুখ না খোলার জন্য ট্রাম্প, ড্যানিয়েলসকে মোটা অঙ্কের অর্থ দেন বলে অভিযোগ। নিউ ইয়র্ক-এর ম্যানহাটন গ্র্যান্ডজুরি তাকে অভিযুক্ত করায় ট্রাম্প-ই হবেন মার্কিন রাষ্ট্রপতি পদে থাকা প্রথম ব্যক্তি, যাকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হবে।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘রাজনৈতিক নিপীড়ন এবং নির্বাচনী হস্তক্ষেপ’ বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি যাতে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন, সেই জন্যই এই অভিযোগ আনা হয়েছে বলেও তাঁর এবং সমর্থকদের দাবি। আইনি লড়াইয়ে সহায়তা করার জন্য সমর্থকদের কাছে তহবিলেরও আবেদন করেছেন ট্রাম্প।

Releated Posts

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলা, আহত অন্তত ১০; বাংলাদেশে তীব্র নিন্দা

ঢাকা, ৬ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও পড়ুয়াদের উপর হামলার ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-তানজানিয়া সংসদীয় সহযোগিতা আরও গভীর করার আলোচনা

দার এস সালাম, ৬ অক্টোবর (আইএএনএস): তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের পার্শ্ববৈঠকে ভারত ও তানজানিয়া…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-কোত দিভোয়ার সহযোগিতা জোরদারে দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষায় গুরুত্ব

আবিদজান, ৬ অক্টোবর (আইএএনএস): দক্ষতা উন্নয়ন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা আরও…

ByByNews Desk Oct 6, 2026

বাণিজ্য, পরিকাঠামো ও উদ্ভাবনে ভারত-সুইজারল্যান্ড সম্পর্ক আরও গভীর

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): টেকসই পরিকাঠামো, তরুণ পেশাজীবীদের বিনিময়, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতি তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top