News Flash

  • Home
  • খেলা
  • সাংবাদিকদের ব্যাডমিন্টন মিট কাল টেবিল টেনিসে কৌশিক চ্যাম্পিয়ন
Image

সাংবাদিকদের ব্যাডমিন্টন মিট কাল টেবিল টেনিসে কৌশিক চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ।। দীর্ঘ বছর পর প্রেসক্লাবের টেবিল টেনিস টুর্নামেন্টে নতুন মুখ উঠে এসেছে। প্রেসক্লাবের স্পোর্টস আঙিনায় নিঃসন্দেহে এটি একটি ভালো দিক। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাব আয়োজিত গেমস এন্ড স্পোর্টস ফেস্ট -‘২৩ চলছে। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাবের সদস্য-সদস্যাদের মধ্যে ইনডোর-আউটডোর গেমস-এর পাশাপাশি নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। গেমস এন্ড স্পোর্টসের ৬ষ্ঠ পর্যায়ে বৃহস্পতিবার টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ মার্চ থেকে লুডো, চাইনিজ চেকার্স, দাবা, ক্রিকেট, ক্যারাম, টেবিল টেনিসের পর সবশেষে ব্যাডমিন্টন এবং নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। আজ অনুষ্ঠিত টেবিল টেনিস প্রতিযোগিতায় কৌশিক সমাজপতি চ্যাম্পিয়ন এবং মণিময় রায় রানার্স হয়েছেন। তৃতীয় স্থান পেয়েছেন সুপ্রভাত দেবনাথ। প্রতিযোগিতায় মোট ১৪ জন সাংবাদিক খেলোয়াড় ছিলেন। খেলা শুরুর প্রাক্কালে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন আগরতলা প্রেসক্লাবের সচিব রমাকান্ত দে। প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যও উনার সংক্ষিপ্ত ভাষণে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান  পরিচালনায় ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। প্রতিযোগিতায় চীফ রেফারি ছিলেন রাজ্যের অন্যতম টেবিল টেনিস কোচ আশিস চৌধুরী। উল্লেখ্য, আগামী ১ এপ্রিল এন এস আর সি সি-র ব্যাডমিন্টন হলে সাংবাদিকদের মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে দশটার মধ্যে অংশগ্রহণকারী খেলোয়ারদের প্রতিযোগিতাস্থলে রিপোর্ট করতে বলা হচ্ছে। বলা বাহুল্য, ২ এপ্রিল, রবিবার, সকাল সাড়ে নয়টায়, এগিয়ে চলো সংঘের মাঠে অনুষ্ঠিত হবে সাংবাদিক ও তাঁদের পরিবার-পরিজনদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আসর। স্পোর্টস সাব কমিটির কনভেনার অভিষেক দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top