News Flash

Image

অসমে চার জেলা সভাপতি এবং পদাধিকারী নিয়োগ প্রদেশ কংগ্রেসের

বরা অনুমোদিত পদাধিকারীদের নাম সংবলিত একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

জারিকৃত তালিকা অনুযায়ী অসম প্রদেশ কংগ্রেস কমিটিতে গুণকান্ত গগৈকে সহ-সভাপতি, তমালকান্তি বণিককে সাধারণ সম্পাদক এবং দেবজিৎ বরপূজারিকে সম্পাদক করা হয়েছে।

এছাড়া জেলা কংগ্রেস কমিটি (ডিসিসি)-র সভাপতিরা যথাক্রমে করিমগঞ্জের বিদ্যমান রজত চক্রবর্তী, হাইলাকান্দির সামসউদ্দিন বড়লস্কর, শিলচরে অভিজিৎ পাল এবং গুয়াহাটি শহর কমিটির নবজ্যোতি তালুকদার।

এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি সর্বভারতীয় কংগ্রেস সভাপতি কর্তৃক অনুমোদিত নামের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। তাতে অসম প্রদেশ কংগ্রেস কমিটির জন্য গঠিত রাজনৈতিক বিষয়ক কমিটির পদাধিকারী হিসেবে নিয়োজিত হয়েছিলেন। দল অসমে ২৯ জন নতুন জেলা সভাপতি নিয়োগ করেছিল। কংগ্রেস আসাম ইউনিটে ১৬ জন নতুন সহ-সভাপতি এবং ৩২ জন সাধারণ সম্পাদক, ৫১ জন সাধারণ সম্পাদক এবং ১৫ জন যুগ্ম-সম্পাদক নিয়োগ করেছে।

অসম প্রদেশ কংগ্রেস কমিটির রাজনৈতিক বিষয়ক জাম্বো কমিটিতে রয়েছেন জিতেন্দ্র সিং (পর্যবেক্ষক), ভূপেনকুমার বরা (প্রদেশ সভাপতি), দেবব্রত শইকিয়া (বিরোধী দলনেতা), রকিবুল হুসেন (বিরোধী উপ-দলনেতা), কার্যনির্বাহী সভাপতি যথাক্রমে পবনসিং ঘাটোয়ার, রাণা গোস্বামী, কমলাক্ষ দে পুরকায়স্থ ও জাকির হুসেন শিকদার, গৌরব গগৈ (সংসদ), প্রদ্যুত বরদলৈ (সাংসদ), আব্দুল খালেক (সাংসদ), প্রণতী ফুকন, বলিন কুলি, নন্দিতা দাস, অকন বরা, ববিতা শর্মা, এমজিভিকে ভানু, নাজিবউল ওমর এবং রোসলিনা তির্কি।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top