News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে অগ্ণিদগ্দ দুই নির্যাতিতা গৃহবধূর মৃত্যু হাসপাতালে
Image

পৃথক স্থানে অগ্ণিদগ্দ দুই নির্যাতিতা গৃহবধূর মৃত্যু হাসপাতালে

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ পৃথক স্থানে অগ্ণিদগ্দ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই গৃহবধূর বুধবার মৃত্যু হয়েছে৷ পূর্ব আগরতলা থানাধীন রামঠাকুর সংলগ্ণ এলাকার চারিপাড়ার জয়া দাস এবং সুভাষ নগরের বিশাখা ভৌমিক আজ মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ পৃথক দুটি ঘটনায় অভিযুক্ত এক স্বামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ কিন্তু অপরজন পালিয়েছে৷
জানা গেছে, পূর্ব আগরতলা থানাধীন সুভাষনগরের গৃহবধূ বিশাখা ভৌমিক বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ গত ১৪ মার্চ তাকে অগ্ণিদগ্দ অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ ঘটনার বিবরণে প্রকাশ, শ্বশুর বাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে বিশাখা ভৌমিক৷ তার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ স্বামী চন্দন ভৌমিক বিয়ের পর থেকেই স্ত্রীর উপর অমানসিক অত্যাচার করত৷ তাতে শ্বশুর শাশুড়ি ইন্ধন জোগাতেন৷ স্বামী ও শ্বশুর শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরেই বিশাখা ভৌমিক শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ তুলেন তার বাপের বাড়ির লোকজনরা৷ ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করানো হয়৷ এই ঘটনায় ঐ গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগের ভিত্তিতে স্বামী চন্দন ভৌমিককে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ৷ ইতিমধ্যে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়৷ এনিয়ে পূর্ব মহিলা থানায় ডেপুটেশানও দেয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডুকলি অঞ্চল কমিটির৷ কিন্তু আজ সকালে জিবি হাসপাতালে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঐ গৃহবধূ৷ তার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের সদস্যরা৷
এদিকে, টানা আটদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার ভোর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন জয়া দাস৷ ঘটনার বিবরণে প্রকাশ, গত ৮মার্চ তাকে প্রচন্ড মারধর করে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় গৃহবধূর স্বামী স্বপন দাস৷ পারিবারিক সূত্রে জানা গেছে, বার বছর আগে তাদের সামাজিকভাবে বিয়ে হয়েছিল৷ অভিযুক্ত স্বামী আগরতলা পুর নিগমে চাকুরি করেন৷ অভিযোগ বিয়ের পর থেকেই ঐ গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী৷ এরই মধ্যে তাদের দুটি পুত্র সন্তানের জন্ম হয়৷ কিন্তু, অত্যাচারের মাত্রা কখনোই কমেনি৷ অভিযোগ, গত ৮মার্চ অভিযুক্ত স্বপন দাস তার স্ত্রী জয়া দাসকে প্রচন্ড মারধরের পর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ আশঙ্কাজনক অবস্থায় অগ্ণিদগ্দা জয়া দাসকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, টানা ছয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন জয়া দাস৷ মৃতার পরিবারের তরফে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ মৃতার পরিবারের তরফে এও জানানো হয় স্ত্রীর মৃত্যুর পরেই হাসপাতাল থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী স্বপন দাস৷ তাকে অবিলম্বে গ্রেপ্তারের এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top