News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ম্যালেরিয়া ও ডেঙ্গুর হাত থেকে বাঁচাতে ব্যবস্থা নিচ্ছে পুর নিগম
Image

ম্যালেরিয়া ও ডেঙ্গুর হাত থেকে বাঁচাতে ব্যবস্থা নিচ্ছে পুর নিগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ বুধবার আগরতলা পুরো নিগমের কনফারেন্স হলে জনস্বাস্থ্য বিষয়ক দপ্তরের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে পুরোনো গ্রামের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র সহ সমস্ত কাউন্সিলর এবং দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷  আগরতলা শহর এলাকাকে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর হাত থেকে রক্ষা করার লক্ষ্যে জনস্বাস্থ কারিগড়ি দপ্তরের উদ্যোগে  গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷
আগরতলা পুরো নিগমের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা শহর এলাকাকে ম্যালেরিয়া ও ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে কি কি ব্যবস্থা গ্রহণ করা দরকার তা পর্যালোচনা করতেই এই বৈঠক আহ্বান করা হয়েছে৷ মেয়র বলেন ম্যালেরিয়ার হাত থেকে রক্ষা করতে হলে মশা নিধন করতে হবে৷ এজন্য জল নিষ্কাশনের ড্রেনগুলো দ্রুত পরিষ্কার করার কাজ হাতে নেওয়া হয়েছে৷ কোথাও যাতে জল জমে না থাকে সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷৷ মেয়র আরো জানান নিগম এলাকার বেশ কিছু জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে৷ এলাকাগুলো চিহ্ণিত করে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য জরুরী ভিত্তিতে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়৷ উল্লেখ্য আগরতলা শহর এলাকায় বসবাসকারী জনগণ বিশেষ করে এ বছর মশার উপদ্রবে রীতিমতো নাজেহাল৷ অন্যান্য বছরের তুলনায় এবছর শহর এলাকায় মশার উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ অভিযোগ অন্যান্য বছরের তুলনায় এবছর ফকিং অনেকটাই কম৷ এছাড়া নির্বাচনী ঢ়ামা ঢোলের কারণে এবছর সময়মতো জল নিষ্কাশনী ড্রেনগুলিও পরিষ্কার করা হয়নি৷ ফলে জমা জলে মশার বংশবৃদ্ধি অনেক বেড়েছে৷৷ শুধু তাই নয় সামনেই বর্ষা৷ বর্ষা মরশুমে রাজধানী আগরতলা শহর বানভাসি অবস্থায় পরিণত হয়৷ আগরতলা পৌর নিগমের মেয়র জানিয়েছেন এবছর বানভাসী অবস্থা থেকে রক্ষা করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top