News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিরোধী আসনেই বসবে মথা, দিল্লি থেকে ফিরে জানালেন প্রদ্যেত কিশোর
Image

বিরোধী আসনেই বসবে মথা, দিল্লি থেকে ফিরে জানালেন প্রদ্যেত কিশোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ নিজের জন্য কোন কিছু চাইনি৷ আমি শুধু মাত্র চেয়েছি জনজাতিদের জন্য৷ দিল্লি থেকে রাজ্যে ফিরে এসে এমনটা জানান তিপ্রা মথা দলের চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ৷ ভারত সরকার দিতে না চাইলে এটা ভারত সরকারের বিষয়৷ যদি ভারত সরকার ওনাদের দাবি পূরণ করে তাহলে ভারত সরকারকে স্বাগত জানানো হবে৷ ভারত সরকার দাবি পূরণ না করলে তিপ্রা মথা বিরোধী আসনে থাকবে৷ আর বিরোধী আসনে বসে কি করা যায় তা তিপ্রা মথা ভালো করে জানে৷ দিল্লি থেকে রাজ্যে ফিরে এসে এমনটা জানান তিপ্রা মথা দলের চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ৷ তিনি আরও বলেন ভারত সরকার দাবি পূরণ না করলে দলের নেতা, নেত্রী, বিধায়ক ও এমডিসি-দের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে৷ দিল্লি থেকে অনেক ফোন এসেছে৷ কিন্ত দলের বিধায়ক, এমডিসি ও নেতা নেত্রীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷ উল্লেখ্য তিপরা মথাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ কিন্তু তারা সাংবিধানিক উপায়ে উপজাতি অংশের জনগণের সমস্যার সমাধানের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত মন্ত্রিসভায় যোগ দিতে অস্বীকার করে চলেছে৷ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে৷ মথার সুপ্রিম প্রদ্যোত কিশোর দেববর্মণকে একাধিকবার দিল্লিতে ডেকে নিয়ে দফায় দফায় আলোচনা করেছে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা৷ কিন্তু এখনো পর্যন্ত বরফ পুরোপুরিভাবে গলে নেই৷

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top