News Flash

Image

লামডিং ডিভিশনের খটখটি স্টেশনে চালু ইলেকট্রনিক ইন্টারলকিং

গুয়াহাটি, ২৯ মার্চ (হি.স.) : লামডিং ডিভিশনের খটখটি স্টেশনে সিমেন্স তৈরি ইলেকট্রনিক ইন্টারলকিং (ইআই) চালু করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। আরডিএসও অনুমোদিত ইআই ট্রেন পরিচালনায় আরও ভালো নমনীয়তা প্রদান করবে। সেকশনে সংযোগ বিচ্ছিন্ন ও ট্র্যাফিক ব্লক-এর দ্বারা সমস্ত কাজ চালু করা হয়েছে।

আজ বুধবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বার্তায় জানান, ইআই সিগন্যাল এবং টেলিকম, ইঞ্জিনিয়ারিং এবং বৈদ্যুতিক বিভাগের প্রথম সমস্ত কাজের অধীনে করা হয়। এর মধ্যে নতুন আরবিজি ভবন নির্মাণ এবং নতুন অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন ইকুইপমেন্ট স্থাপনের কাজ রয়েছে। সিগন্যালিং ইকুইপমেন্টেকে নির্ভরযোগ্য বিদ্যুৎ যোগানের জন্য নতুন ইন্টিগ্রেটেড পাওয়ার সাপ্লাই সিস্টেম প্রতিস্থাপিত করা হয়েছে। পিটিজে তৈরি টোকেনলেস ব্লক ইন্সট্রুমেন্টগুলি খটখটি-বোকাজান এবং খটখটি-ডিমাপুর সেকশনের মধ্যে ইউনিভার্সাল ফেইল সেফ ব্লক ইন্টারফেস দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। একটি স্বাধীন এবং চারটি নির্ভরশীল নতুন শান্ট সিগনালস প্রদান করা হয়েছে। ইডি-এর জায়গায় দুটি নতুন পয়েন্ট মেশিন বসানো হয়েছে। এই ইআই-তে ৪৪টি রুট কানেকশন রয়েছে, জানান তিনি।

প্রেসবার্তায় জানানো হয়েছে, খটখটি স্টেশনে ইআই সিস্টেম চালু হওয়ার ফলে এই রুটে ট্রেন চলাচল যথেষ্ট সহজ হবে এবং মেল/এক্সপ্রেস ট্রেনের সময়ানুবর্তিতা উন্নত হওয়ার পশাপাশি মালবাহী ট্রেনের গড় গতি বৃদ্ধি পাবে। নতুন ইন্টারলকিং দ্বারা সেকশনে নিরাপদ ও নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল নিশ্চিত করতে সাহায্য করবে, দাবি করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top