News Flash

  • Home
  • খেলা
  • ছোটদের ক্রিকেটে বিশালগড়কে হারিয়ে শেষচারে সদর-এ
Image

ছোটদের ক্রিকেটে বিশালগড়কে হারিয়ে শেষচারে সদর-এ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ।।

বিশালগড়কে ছিটকে দিয়ে কার্যত সেমিফাইনালে সদর ‘‌এ’। নরসিংগড় পুলিস ট্রেনিং আকাদেমি মাঠে বুধবার ‌সদর ‘‌এ’ ৪ উইকেটে পরাজিত করে বিশালগড় মহকুমাকে। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। আজ বড় কোনও অঘটন না ঘটলে খোয়াই মহকুমার বিরুদ্ধে জয় পাবেই সদর ‘‌এ’। এবং সেমিফাইনালে পৌঁছে যাবে। এদিন সকালে টসে জয়লাভ করে সদর ‘‌এ’-‌র অধিনায়ক অর্পন ভট্টাচার্য বিশালগড় মহকুমাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। সিদ্ধার্থ দেবনাথের দুরন্ত ব্যাটিংয়ে বিশালগড় নির্ধারিত ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৮ রান করে। দলের পক্ষে সিদ্ধার্থ ৮৪ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭, আরিষ মজুমদার ৪০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৪, মানিক আহমেদ ৩৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং অনিকেত লস্কর ৪২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। সদর ‘‌এ’-‌র পক্ষে আনস ভাটনাগর (‌২/‌২২) সফল বোলার। জবাবে খেলতে নেমে শেষ বলে জয় পায় সদর ‘‌এ’। ৬ উইকেট হারিয়ে। দলের পক্ষে স্নেহাল দত্ত ৭০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৩,অর্পন ভট্টাচার্য ২৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩২,শায়ন্তন পাল ৭৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং রাজদীপ পাল ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। বিশালগড়ের পক্ষেদ্বীপ শীল (‌২/‌২৭) সফল বোলার। এদিকে নিপকো মাঠে অপর ম্যাচে খোয়াই মহকুমা ৮ উইকেটে পরাজিত করে তেলিয়ামুড়া মহকুমাকে। তেলিয়ামুড়া প্রথমে ব্যাট নিয়ে ৭৩ রান করে। দলের প৭ দেবার্পন ভট্টাচার্য ৪৫ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ রান করে। খোয়াই মহকুমার শুভজিৎ পাল (‌৩/‌৫) এবং বিশাল সূত্রধর (‌৩/‌৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে খোয়াই মহকুমা ২৭.‌৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শুভজিৎ পাল ৬৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩২ এবং অরিজিৎ দেবরায় ৫৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে।‌‌‌ ‌‌

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top