ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাব আয়োজিত গেমস এন্ড স্পোর্টস ফেস্ট -‘২৩ চলছে। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাবের সদস্য-সদস্যাদের মধ্যে ইনডোর-আউটডোর গেমস-এর পাশাপাশি নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। গেমস এন্ড স্পোর্টসের পঞ্চম পর্যায়ে বুধবার ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ মার্চ থেকে লুডো, চাইনিজ চেকার্স, দাবা, ক্রিকেট ও ক্যারামের পর ক্রমান্বয়ে টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। আজ অনুষ্ঠিত ক্যারাম প্রতিযোগিতায় সিঙ্গল-এ বিকাশ ধানুকা চ্যাম্পিয়ন এবং সুমন ঘোষ রানার্স হয়েছেন। তৃতীয় স্থান পেয়েছেন ভাস্কর দাস। ডাবলস-এ অভিজিৎ মজুমদার ও সুমন ঘোষ জুটি চ্যাম্পিয়ন এবং সুমিত সিংহ ও বাপন দাস জুটি রানার্স হয়েছেন। তৃতীয় স্থান পেয়েছেন বিকাশ ধানুকা ও ভাস্কর দাস জুটি। প্রতিযোগিতায় মোট ৩২ জন সাংবাদিক খেলোয়াড় অংশ নিয়েছিলেন খেলা শুরুর প্রাক্কালে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন স্পোর্টস সাব-কমিটির কনভেনের অভিষেক দে। প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যও উনার সংক্ষিপ্ত ভাষণে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন। অনুষ্ঠান পরিচালনায় এবং টুর্নামেন্টে আম্পায়ারের ভূমিকায় ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। উল্লেখ্য, আগামীকাল প্রেস লাভের কনফারেন্স হলে সাংবাদিকদের মধ্যে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে দশটার মধ্যে অংশগ্রহণকারী খেলোয়ারদের প্রতিযোগিতার স্থলে রিপোর্ট করতে বলা হচ্ছে।

প্রেসক্লাবের টেবিল টেনিস আজ ক্যারামে সেরা বিকাশ, অভিজিৎ, সুমন
Releated Posts
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…


















