News Flash

  • Home
  • দেশ
  • কাছাড়ের বড়খলায় সড়ক দুর্ঘটনা, হতাহত মহিলা সহ দুই
Image

কাছাড়ের বড়খলায় সড়ক দুর্ঘটনা, হতাহত মহিলা সহ দুই

বড়খলা (অসম), ২৯ মার্চ (হি.স.) : কাছাড় জেলার বড়খলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনৈক মহিলা। একই ঘটনায় আহত হয়েছেন মহিলার স্বামী। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি এলাকা জুড়ে।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার কাছাড় জেলার ডলু-ময়নারবন্দ পূর্ত সড়কের মাছুঘাট এলাকায়। জানা গেছে, অটো রিকশায় করে স্বামী পান্না কোঁওরের সঙ্গে বাবার বাড়ি থেকে তাপাঙ ব্লকে শ্বশুর বাড়ি ফিরছিলেন নমিতা কোঁওর। কিন্তু মাছুঘাট এলাকায় যাওয়ার পর অটো রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ফলে গুরুতরভাবে আহত হন তাঁরা। স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাঁধের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন নমিতা।

এদিকে দুর্ঘটনার পর নম্বর বিহীন অটো রিকশা ছেড়ে পালিয়ে যায় চালক। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। স্থানীয়রা প্রতিবাদে সড়ক অবরোধ গড়ে তুলেন। খবর পেয়ে ছুটে আসে বড়খলা থানা থেকে পুলিশের দল। দুর্ঘটনাগ্রস্ত অটো রিকশাটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top