News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুলের শূন্য আসনে তড়িঘড়ি নির্বাচন করাতে রাজি নয় কমিশন
Image

রাহুলের শূন্য আসনে তড়িঘড়ি নির্বাচন করাতে রাজি নয় কমিশন

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.) : রাহুল গান্ধীর শূন্য আসনে তড়িঘড়ি ভোট করাতে রাজি নয় নির্বাচন কমিশন। বুধবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। কর্ণাটকের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পাশাপাশি আরও ৫টি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। কিন্তু সদ্য সাংসদপদ থেকে খারিজ হওয়া রাহুল গান্ধীর শূন্য আসন কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সূত্রের খবর, রাহুল গান্ধীর শূন্য আসনে উপনির্বাচন করানোর জন্য নির্বাচন কমিশনের উপর ব্যাপক চাপ তৈরি করেছে বিজেপি। যাতে তড়িঘড়ি ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়। কিন্তু বিজেপির চাপে নতি স্বীকার করতে রাজি নয় নির্বাচন কমিশনার। কমিশনের যুক্তি, কোনও আসন শূন্য হলে উপনির্বাচন করার জন্য ছ মাস সময় থাকে হাতে। ফলে এত তাড়াহুড়োর কিছু নেই।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top